রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
রবিবার , ১৭ মার্চ ২০২৪ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে পুলিশ কমিশনারের শ্রদ্ধাঞ্জলি

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ১৭, ২০২৪ ৯:৪২ অপরাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা ও সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন আরএমপি’র পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম। ।

আজ ১৭ই মার্চ সকালে রাজশাহী বঙ্গবন্ধু চত্বরে (সিঅ্যান্ডবি মোড়)- বঙ্গবন্ধুর ম্যুরালে এ শ্রদ্ধা জানান তিনি।এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান, পিপিএমসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

আজ ১৭ই মার্চ ২০২৪ খ্রিষ্টাব্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হচ্ছে। দিনটি উপলক্ষ্যে সারা দেশের মতই রাজশাহী বঙ্গবন্ধু চত্বর (সিঅ্যান্ডবি মোড়) বঙ্গবন্ধুর ম্যুরালে জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা ও সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম।

পরবর্তীতে সকাল ১০ টায় পুলিশ কমিশনার রাজশাহী জেলা শিল্পকলা একাডেমীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস- ২০২৪ উপলক্ষ্যে “বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে” শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে যোগদেন। অনুষ্ঠানে পুলিশ কমিশনার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে এবং মহান মুক্তিযুদ্ধে ও জাতিগঠনে বঙ্গবন্ধুর অবদানসমূহ তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ছাত্র আন্দোলনে গুলি চালানো কে এই মাদকাসক্ত এস আই সোহাগ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৬ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহীতে বিপ্লবী পুলিশিং: কমিশনারের কঠোর পদক্ষেপে অপরাধীরা দৌড়ের ওপর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের মসজিদে পবিত্র কোরআন পোড়ানো ঘটনায় মূল অভিযুক্ত আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট কর্তৃক গ্রেপ্তার।

বাঘা সীমান্তে বিজিবির অভিযান: ৩১ লাখ টাকার দূর্লভ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

ছবি তোলার অপরাধে সাংবাদিক গ্রেফতার, অত:পর মুক্তি

রাজশাহী ক্যান্ট: পাবলিকে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

বরেন্দ্র ভূমিতে আগাম জাতের আলুর বাম্পার ফলন

নওগাঁর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন উপ মহাপরিচালক

রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে মাদ্রাসায় সহযোগিতা প্রদান 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial