রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বুধবার , ২৭ মার্চ ২০২৪ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার; গ্রেপ্তার ২

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ২৭, ২০২৪ ৬:৫৮ অপরাহ্ণ

 

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম পূর্বপাড়া এলাকা থেকে মোটরসাইকেল চুরির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। এসময় আসামিদের কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: তৌহিদুল ইসলাম তুহিন ওরফে পাটলি (৩০) ও মো: দেলশাদ আলী (৫২)। তুহিন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শেখের চক পাচানীমাঠের মো: মোবারক হোসেনের ছেলে ও দেলশাদ আলী রাজশাহী জেলার বাঘা থানার চাকছাতারী গ্রামের মৃত জবুর সরকারের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্বপাড়া এলাকার মো: রাকিবুল আলী গত ২৫ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ বিকাল পৌনে ৪ টায় তাঁর মোটরসাইকেল বাড়ির সামনে রেখে ভিতরে যান। বিকেল ৫ টায় বাড়ির বাহিরে এসে দেখেন তাঁর মোটরসাইকেলটি নাই। তিনিসহ তাঁর পরিবারের লোকজন আশেপাশের বিভিন্ন জায়গায় মোটরসাইকেলটি খোঁজাখুঁজি করেন। খোঁজাখুঁজি করে না পেয়ে কাশিয়াডাঙ্গা থানায় এজাহার দায়ের করলে একটি চুরির মামলা রুজু হয়।

উক্ত মামলার পরিপ্রেক্ষিতে আরএমপি কাশিয়াডাঙ্গা বিভাগের সহকারী পুলিশ কমিশনার শ্যামলী রানী বর্মনের সার্বিক তত্ত্বাবধানে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি টিম চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আসামি গ্রেফতারে অভিযান শুরু করে।

পরবর্তীতে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: এমরান হোসেনের নেতৃত্বে এসআই অসিত কুমারে সমন্বয়ে একটি চৌকস অভিযানিক টিম আসামিদের শনাক্ত করে। গতকাল ২৬ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ সকাল সাড়ে ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত টিম অভিযান পরিচালনা করে আসামি তুহিনে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি তুহিনের দেওয়া তথ্যমতে অপর আসামি দেলশাদকে ঐ দিন সকাল পৌনে ১০ টায় রাজশাহী জেলার বাঘা থানার জোত শায়েস্তা সাতভাইপাড়ায় তার স্ত্রীর বাড়ি থেকে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial