রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
শুক্রবার , ৫ এপ্রিল ২০২৪ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

ঢোলবাদক ‌বিনয়বাঁশী জলদাস এর ২২তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
এপ্রিল ৫, ২০২৪ ১০:৫২ অপরাহ্ণ

 

উপমহাদেশ খ্যাত ঢোলের জাদুকর একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস এর ২২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার ৫ এপ্রিল বিকাল চারটায় বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী ছন্দারিয়া গ্রামে শিল্পীর বাস্তভিটায় ভাস্কর্য চত্বরে তাঁর স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যাগে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানমালার মধ্যে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুষ্পস্তবক অর্পণ।
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক শ্রী বিপ্লব জলদাস এর উপস্থাপনায় সংগঠনের সভাপতি অনুপম বড়ুয়া পারুর সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিল্পী পুত্র আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী শ্রী বাবুল জলদা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও বোয়ালখালী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীম আরা বেগম, সাংবাদিক লায়ন এসবি জীবন।
এতে বক্তব্য রাখেন আশুতোষ দাশ, কালীপদ দাস, সঙ্গীত শিল্পী নীলা দাস (মণি), সংগীতশিল্পী প্রিয়াঙ্কা দাস, প্রীতি দাস, সংগীতশিল্পী অর্পিতা ঘোষ, সংগীতশিল্পী পূজা চৌধুরী প্রমুখ।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

লরির চাকায় পিষ্ট : প্রাণ গেল পিতা-পুত্র ও চালকের

রাজশাহী চারঘাটে ৮টি রাসেল ভাইপারের বাচ্চাকে পিটিয়ে হত্যা

সীমাহীন দূর্নীতির পরও বহাল তবিয়তে মোহনপুরের ইউএনও আয়শা সিদ্দিকা

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২ ও মাদকদ্রব্য উদ্ধার

বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে গোদাগাড়ীতে ভোট দিলেন জামায়াতের যুবনেতা সালাউদ্দিন

আরএমপি ডিবি’র অভিযানে নিষিদ্ধ আতশবাঁজি ও পটকা উদ্ধার; গ্রেপ্তার ২

রাবি প্রশাসনের উদ্যোগে ১২ হাজার শিক্ষার্থী নিয়ে ইফতার আয়োজন 

রামেবিতে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক অবহিতকরণ সভা

চেতনানাশক খাইয়ে স্বর্ণালংকার ও টাকা চুরি: প্রধান আসামি গ্রেপ্তার

পবিত্র আশুরা উপলক্ষে আরএমপি’র নোটিশ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial