রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
শুক্রবার , ২৬ এপ্রিল ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে চোরাই অটোরিকশা উদ্ধার; গ্রেপ্তার ১

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
এপ্রিল ২৬, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

অটোরিকশা চুরির মামলা রুজুর মাত্র ৩ ঘণ্টার মধ্যে চোরাই অটোরিকশাসহ এক চোরকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।
গতকাল ২৫ এপ্রিল রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হরগ্রাম টুলটলি পাড়ায় অভিযান চালিয়ে চোরকে গ্রেফতার করা হয়। এ সময় চোরাই অটোরিকশাটি উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত আসামি মো: আশিক (২৪) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম আশ্রয়ণ প্রকল্পের মো: রফিকুল ইসলামের ছেলে।
ঘটনাসূত্রে জানা যায়, অটোরিকশা চালক মো: রাসেল গত ২৪ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ সন্ধ্যা পৌনে ৭ টায় কাশিয়াডাঙ্গা থানার শেখপাড়া এলাকায় রাস্তার পাশে তার অটোরিকশাটি রেখে বাগানের ভিতরে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান। ফিরে এসে দেখেন তিন ব্যক্তি তাঁর অটোরিকশাটি চুরি করে নিয়ে যাচ্ছে। তখন তিনি চিৎকার করে দৌড়িয়ে চোরদের ধরার চেষ্টা করেও ধরতে পারেন না। রাসেলের বাবা পাভেল মিয়ার উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানায় একটি চুরির মামলা রুজু হয়।
আরএমপি’র কাশিয়াডাঙ্গা ক্রাইম বিভাগের অতিরিক্ত দায়িত্বে উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষণ বানার্জী পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি টিম চোরাই অটোরিকশা উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে।
পরবর্তীতে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: এমরান হোসেনের দিকনির্দেশনায় এসআই মো: আব্দুল হাকিম ও তাঁর টিম গতকাল ২৫ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ দুপুর ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম টুলটুলিপাড়া থেকে আসামি মো: আশিককে গ্রেপ্তার করে। এসময় আসামির কাছ থেকে চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে অনুদানের নামে ইট ভাটায় উপজেলা প্রশাসনের চাঁদাবাজি

শিবগঞ্জে বঙ্গবন্ধু প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

চট্টগ্রামে পাহাড় কেটে প্লট হিসেবে বিক্রির অভিযোগ

সিরাজগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে দুই টেক্সটাইল মিলকে জরিমানা 

বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে গোদাগাড়ীতে ভোট দিলেন জামায়াতের যুবনেতা সালাউদ্দিন

বন্যার্তদের ত্রান নিয়ে ফেনীর উদ্দেশ্যে গেলেন মোহনপুরের শিক্ষার্থীরা

রাজশাহীতে আল আকসা’র বৃক্ষ রোপণ ও চারা বিতরণ 

বৈষম্যবিরোধী ছাত্রদের সংঘর্ষের ঘটনায় রাজশাহী মহানগর ছাত্রদলের সাংবাদিক সম্মেলন

আদালতের নিষেধাজ্ঞাকে ব্যবসা বানিয়ে রেখেছে এক কথিত সাংবাদিক

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ ও মাদকদ্রব্য উদ্ধার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial