রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বুধবার , ১ মে ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে ১ কেজি গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মে ১, ২০২৪ ৪:২৫ অপরাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর এলাকা থেকে অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: গোলাম মোস্তফা (৫৫) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর পানির পাম্প এলাকার মৃত বদর উদ্দীনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৩০ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ রাত সোয়া ৯ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা বিভাগের অতিরিক্ত দায়িত্বে উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব বিভূতি ভূষন বানার্জী, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর এলাকার মাদক ব্যবসায়ী গোলাম মোস্তফা তার বাড়ীতে গাঁজা বিক্রি করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: এমরান হোসেনের দিকনির্দেশনায় এসআই মো: ইমরান হোসেন ও তাঁর টিম রাত সাড়ে ৯ টায় অভিযান পরিচালনা করে আসামি গোলাম মোস্তফাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। এসময় আসামির বাড়ি তল্লাশি করে ১ কেজি গাঁজা উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

দৈনিক উপচার পত্রিকার ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেশনায়ক তারেক রহমানের নির্দেশে রাজশাহীতে তৃণমূল নেতৃত্ব গঠন করতে সফল স্বেচ্ছাসেবক দল

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

রাজশাহীতে যুবদলের উদ্যোগে ইজতেমায় আগত মুসল্লিদের পানি ও চিকিৎসা সেবা প্রদান

পুঠিয়ায় দলিল লেখক সমিতির ওপর মিথ্যা মারামারির গুজব ফেসবুকে ছড়ানোর অভিযোগ

রাষ্ট্রীয় শোককে প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

উচিৎ কথা বলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কের নামে লিখিত অভিযোগ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮

কোরবানির বর্জ্য রাখার জন্য এলাকা জুড়ে যুবনেতাদের পলিথিন বিতরণ

রাজশাহী ক্যান্ট: পাবলিকে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial