রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
শুক্রবার , ১০ মে ২০২৪ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

আরএমপি ডিবি’র অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; গ্রেপ্তার ২

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মে ১০, ২০২৪ ৪:৪৫ পূর্বাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি মো: শাকিল (২২) ও মো: একলাস আলী (২৪)। শাকিল রাজশাহী জেলার মোহনপুর থানার ধুরইল হাটাপাড়ার মৃত ময়েজ উদ্দীনের ছেলে ও একলাস আলী রাজশাহী মহানগরীর মতিহার থানার কিসমত কুখন্ডি বুধপাড়ার মো: গোলাম মোস্তফার ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৮ মে ২০২৪ খ্রিস্টাব্দ রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক, বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন এয়ারপোর্ট থানার বায়া বাজারে দুই ব্যক্তি ট্যাপেন্টাডল বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই মো: শারিফুর রায়হান ও তাঁর টিম এয়ারপোর্ট থানার বায়া বাজারে অভিযান পরিচালনা করে আসামি মো: শাকিল ও মো: একলাস আলীকে গ্রেপ্তার করে। এসময় আসামিদের কাছ থেকে ২২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী বিএমডিএ’র ইডি পদ দখল 

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৭ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহীতে অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন রফিকুল ইসলাম রবি

মোবাশ্বিরা জিপিএ–৫ পেয়েছে, বাড়িতে কান্নার রোল

রাজশাহীর বাজারে মেয়াদ উত্তীর্ণ কোমল পানীতে ছয়লাভ, বিপাকে ক্রেতা বিক্রেতা

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিন্ডিকেটের ১৩তম সভা

এনবিআইইউ সিন্ডিকেট সভায় একাডেমিক ও প্রশাসনিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

পশ্চিমাঞ্চল রেল: আ’লীগ দোসররা স্বপদে বহাল, ৪ কোটি টাকার চুক্তি সম্পন্ন

তাহেরপুর পৌরসভার বিশুপাড়ায় পানিতে ডুবে সাংবাদিক ইসরাফিল-এর ভাতিজির মর্মান্তিক মৃত্যু

রাজশাহীতে তীব্র গরমে পথচারীর পাশে মহানগর বিএনপি

হারানো মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর করলেন আরএমপি পুলিশ কমিশনার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial