রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
রবিবার , ১২ মে ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

আরএমপি ডিবি’র অভিযানে ১১ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মে ১২, ২০২৪ ১২:০৮ পূর্বাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরী’র রাজপাড়া থানার চন্ডীপুর এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ১১ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: রাহিমুল তোহা মাহিন (১৯), মো: অনম আহমেদ (২০), মো: নাইম হোসেন নুরু (২২), মো: ইমাম হোসেন রবিন (১৯), মো: রিফাত হাসান রাব্বি হৃদয় (১৯), মো: ইসমাইল হোসেন অনন্য (১৯), মো: পারভেজ আলী (১৯), সিয়ামুল বাশার (১৯), সৈয়দ মোবাশ্বির সাউথ (১৭), মো: অনিক ইসলাম (১৭) ও মো: অন্তর মনি (১৭)।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১০ মে ২০২৪ খ্রিস্টাব্দ রাত সোয়া ১০ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কে এম আরিফুল হক, বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজপাড়া থানার চন্ডিপুর এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই সালেকুর রহমান ও তাঁর টিম গতকাল ১০ মে ২০২৪ খ্রিস্টাব্দ রাত সাড়ে ১০ টায় রাজপাড়া থানার চন্ডিপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে সাংবাদিকের হাত ভেঙ্গে দিলেন পবা উপজেলার কথিত বিএনপি নেতা শরীফ

পশ্চিম রেলের আ’লীগপন্থীদের লুটপাটের স্বর্গরাজ্য, গড়েছে টাকার পাহাড়

রাজস্ব আদায় বৃদ্ধি করে দেশের উন্নতি ও বেকারত্ব দূর করতে চাই : এনবিআর চেয়ারম্যান

রাজশাহীতে জনতার প্রতিশোধ: বরখাস্ত ডিবি অফিসার গণপিটুনির শিকার

সহকর্মীকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত রেলকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নয়, বদলি মাত্র

আরএমপি ডিবি’র অভিযানে গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ২

রাজশাহী কারাগারে বন্দীদের জন্য সেহেরি ও ইফতারে বিশেষ আয়োজন 

পবা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহীতে মৃত ব্যাক্তির জমি গোপনে বিক্রয়ের অভিযোগ

রাজশাহী টেক্সটাইল মিলস এর বৃক্ষ হত্যা, পুকুর ভরাট বন্ধের প্রতিবাদে মানববন্ধন 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial