রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শনিবার , ১৮ মে ২০২৪ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. uncategorized
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উত্তরবঙ্গ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. দুর্নীতি অনুসন্ধান
  13. ফটো গ্যালারি
  14. বাণিজ্য
  15. বিনোদন

পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে এ্যাড ভিশন বাংলাদেশের চেয়ারম্যানের সৌজন্যে সাক্ষাৎ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মে ১৮, ২০২৪ ৬:৪৯ অপরাহ্ণ

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এমপির সাথে আজ ১৮ মে সকাল ১০ টায় ঢাকার খিলগাঁও সবুজমতি কার্যালয়ে বাংলাদেশের পরিবেশ সংগঠন এ্যাড ভিশন বাংলাদেশের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ নওশেদ সরোয়ার পিল্টু এক সৌজন্যে সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাৎকালে এ্যাড ভিশন বাংলাদেশের চেয়ারম্যান শেখ নওশেদ সরোয়ার পিল্টু পরিবেশ মন্ত্রীকে উল্লেখ করে বলেন, সারা বিশ্বের মতো চরমভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সংকটের মুখে বাংলাদেশও। এতে আরও চরম সংকটে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতিরোধ ও পরিবেশ উন্নয়নে চট্টগ্রামে বিগত ১৬ বছর ধরে কাজ করছে পরিবেশ সংগঠন এ্যাড ভিশন বাংলাদেশ। সংগঠনের চেয়ারম্যান পিল্টু বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও স্থানীয় সংসদ সদস্যদের আন্তরিক সহযোগিতা নিয়ে সমগ্র চট্টগ্রামে পরিবেশ উন্নয়নে কাজ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এ্যাড ভিশন বাংলাদেশ। এসময় তিনি মন্ত্রী মহোদয়কে দীর্ঘ ১৬ বছর ধরে চলমান এ্যাড ভিশন বাংলাদেশের সচিত্র প্রতিবেদন ও কার্যক্রম তুলে ধরেন। পরিবেশ মন্ত্রী এ্যাড ভিশন বাংলাদেশের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন এবং চট্টগ্রামে এ্যাড ভিশন বাংলাদেশের আয়োজিত আগামী জুলাইয়ে অনুষ্ঠিতব্য আঞ্চলিক জলবায়ু সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি প্রকাশ করেন।

সাক্ষাৎকালে এসময় আরও উপস্থিত ছিলেন এ্যাড ভিশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পরিবেশবিদ মো: মাসুদ রানা, যুগ্ম মহাসচিব স. ম. জিয়াউর রহমান, তসলিম হাসান হ্নদয়।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীকে ‘স্মোক-ফ্রি মডেল সিটি’ গড়তে পাঁচ দপ্তরে স্মারকলিপি

দুর্গাপুরে পথচারীদের মাঝে শিমুলের ইফতার বিতরণ

দুর্নীতির অভিযোগে রুয়েটের সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের নামে মামলা

রাজশাহীতে হত্যা মামলায় সাবেক মেয়র লিটনসহ আসামী ১২৫০

রাজশাহীতে বৈধ প্রক্রিয়ায় জমি ক্রয় করে বিপাকে চিকিৎসক 

রাবির পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

Η Απόλυτη Πείρα Κρυπτονομισμάτων εντός του Κόσμο των Ηλεκτρονικών Games

Η Απόλυτη Πείρα Κρυπτονομισμάτων εντός του Κόσμο των Ηλεκτρονικών Games

রাসিক মেয়রকে ৬ হাজার বৃক্ষের চারা দিলেন এমপি বাদশা

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫

পুঠিয়ায় তারেক রহমানের ৩১ দফা ছড়িয়ে দিতে যুবকদের সরব প্রচারণা

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial