রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শুক্রবার , ২৪ মে ২০২৪ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

আরএমপি ডিবি’র অভিযানে গাঁজা ও নগদ টাকা উদ্ধার; গ্রেপ্তার ১

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মে ২৪, ২০২৪ ১২:২৩ পূর্বাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রয় লব্ধ নগদ টাকাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি হলেন মো: সনি (৩৮) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা মোজাম্মেলের মোড় এলাকার মৃত সাইদুলের ছেলের।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২২ মে ২০২৪ খ্রিস্টাব্দ রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক, বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানার দাশপুকুর এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই মো: নুরন্নবী হোসেন ও তাঁর টিম রাত ১১ টায় রাজপাড়া থানার দাশপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সনিকে গ্রেপ্তার করে। এসময় আসামির কাছ থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রয় লব্ধ নগত টাকা উদ্ধার হয়। পলাতক আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, উক্ত গাঁজা গুলো বিক্রয়ের জন্য পলাতক আসামির কাছ থেকে ক্রয় করেছে। তারা দীর্ঘদিন যাবৎ গাঁজার ব্যবসা করে আসছে। আসামি সনির বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানায় মাদকসহ বিভিন্ন অপরাধের ৬টি মামলা রয়েছে এবং পলাতক আসামির বিরুদ্ধেও আরএমপি’র বোয়ালিয়া ও রাজপাড়া থানায় মাদকসহ বিভিন্ন অপরাধের ৩টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

একাধিক মামলার আসামি মিলনকে শাহ মখদুম এলাকা থেকে গ্রেফতার

রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ

দ্রব্যমূল্য ও জ্বালানি সংকটে ক্ষোভ: রাজশাহীতে ১১ দলের ব্যাপক গণমিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোদাগাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত

আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদে বসলেন নব-নির্বাচিত চেয়ারম্যান বকুল

উচিৎ কথা বলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কের নামে লিখিত অভিযোগ

আরএমপি ডিবি’র অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; গ্রেপ্তার ২

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ঋণের দায়ে বিদেশফেরত যুবকের আত্মহত্যা

নাগরিক সেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা রাসিক প্রশাসকের

গুরুদাসপুরে অবৈধ মজুদ করা ১৫০বস্তা সার জব্দ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial