রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
মঙ্গলবার , ২৮ মে ২০২৪ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

প্রথম ধাপের রাজশাহী বিভাগের নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মে ২৮, ২০২৪ ১১:০৯ অপরাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের অনুষ্ঠিত রাজশাহী বিভাগের নির্বাচিত জন-প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী শিল্পকলা একাডেমিতে বিভাগের ৮টি জেলার ২৩টি উপজেলার ৬৯ জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানবৃন্দ শপথ গ্রহণ করেন।
স্থানীয় সরকার রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রায়হানের সভাপতিত্বে শপথ বাক্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শপথবাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর তার বক্তব্যে নির্বাচিত জন প্রতিনিধিদের উপর অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সরকারকে সহযোগিতা ও জনগনের সবসময় পাশে থাকার কথা জানান। নির্বাচিত জনপ্রতিনিধিরা অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহণ করায় সরকার ও প্রশাসনের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে সবসময় এলাকার জনগনের পাশে থেকে উন্নয়ন করার প্রতিশ্রুতি প্রদান করেন।
নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথবাক্য পাঠ শেষে বিভাগীয় কমিশনার প্রত্যেককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে এসময় রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অনির্বান চাকমাসহ প্রশাসানের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ফুটপাত উদ্ধারে উচ্ছেদ অভিযান চলবে -চসিক মেয়র

সেনাবাহিনীর অভিযানে রাজশাহীর ডক্টরস ইংলিশ থেকে অস্ত্র-বিস্ফোরক উদ্ধার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাবেক মেয়র এম. মনজুর আলমের বিনম্র শ্রদ্ধা

রাজশাহী শাহ্ মখদুম বিমান বন্দরের ম্যানেজারকে আইনগত নোটিশ

‘যা দিতে কেউ বাধ্য নয়, সেটাই চাঁদা’—সড়ক পরিবহনমন্ত্রীর ব্যাখ্যা

বিশেষ ফিচার ।। রাজশাহীর স্বপ্নযাত্রা: আলো ঝলমলে সম্ভাবনার পথে তারের জঞ্জাল ও ই-বর্জ্যের অদৃশ্য অবরোধ

আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানার অভিযানে ৭ জুয়াড়ি আটক

নগরীর গণকপাড়ায় আবাসিক হোটেলের আড়ালে রমরমা দেহ ব্যবসা

চট্টগ্রাম বৌদ্ধ বিহারে অবৈধ বৌদ্ধ সমিতি কর্তৃক ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা দখলের প্রচেষ্টা : ৫ বৌদ্ধ ভিক্ষু আহত 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial