রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ৫ জুন ২০২৪ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুন ৫, ২০২৪ ২:১৯ পূর্বাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরী’র কাশিয়াডাঙ্গা থানার আলীগঞ্জ এলাকা থেকে নিখোঁজ এক শিশুকে উদ্ধার করেছে আরএমপি,র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ । ঐ শিশু গত ১ জুন ২০২৪ কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়ীয়া আবাসিক মাদ্রাসা থেকে নিখোঁজ হয়।

উদ্ধারকৃত শিশু মো: সরোয়ার হোসেন (৭) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার আলীগঞ্জ এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, সরোয়ার রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়ীয়ার একটি মাদ্রাসায় আবাসিক থেকে পড়াশোনা করে। গত ১ জুন ২০২৪ দুপুর ৩ টায় সরোয়ার মাদ্রাসা থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যায়। দীর্ঘ সময় মাদ্রাসায় ফিরে না আসায় মাদ্রাসা কর্তৃপক্ষ ও তার বাবা-মা বিভিন্ন যায়গায় খোঁজাখুঁজি করেন। তাকে কোথাও না পেয়ে সরোয়ারের বাবা-মা কাশিয়াডাঙ্গা থানায় একটি নিখোঁজ জিডি করেন।

উক্ত জিডির পরিপেক্ষিতে আরএমপি’র কাশিয়াডাঙ্গা বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জী, পিপিএম নিখোঁজ শিশুকে দ্রুত উদ্ধারের নির্দেশ প্রদান করেন।

কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: এমরান হোসেনের দিকনির্দেশনায় থানার সকল টহল টিম সরোয়ারকে উদ্ধারে অভিযান শুরু করে। তারা শিশুটিকে থানা ও পাশ্ববর্তী এলাকায় খোঁজ করে। অবশেষে গতকাল ৩ জুন ২০২৪ বিকাল সাড়ে ৫ টায় এসআই জীবন চন্দ্র বর্মন ও তার টিম সরোয়ারকে কাশিয়াডাঙ্গা থানার আলীগঞ্জ এলাকায় তার বন্ধুর বাড়ি হতে উদ্ধার করে।

শিশু সরোয়ারকে ফিরে পেয়ে তার বাবা-মা অত্যন্ত আনন্দিত। পুলিশের আন্তরিক প্রচেষ্টায় সন্তানকে ফিরে পেয়ে তারা আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ, প্রশ্ন করায় সাংবাদিককে হুমকি

রাজশাহীতে সম্পদের পাহাড় গড়েছেন গণপূর্তের ট্রেসার মনোয়ার!

মতিহার থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নতুন স্বপ্ন, উন্নয়ন ও নাগরিক সেবার প্রত্যয়ে সোহেলের নববর্ষ শুভেচ্ছা

আরএমপি ডিবি’র অভিযানে নামিদামি ব্যান্ডের নকল প্রসাধনী তৈরির সামগ্রী উদ্ধার; গ্রেপ্তার ১

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২১ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহীতে ফসলি জমি রক্ষায় তিন সংগঠনের সংবাদ সম্মেলন

ম্যানেজিং কমিটির নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা শিথিলের সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

রাজশাহীতে জামিনে ফিরে তাণ্ডবের অভিযোগ, অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর ও লুটপাট

শহিদ জোহা দিবসকে ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবিতে গণস্বাক্ষর 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial