রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ১৬ জুন ২০২৪ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

আরএমপি ডিবি’র অভিযানে গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ২

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুন ১৬, ২০২৪ ৭:০৭ অপরাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো মো: মৃদুল (২৭) ও মো: তানভীর আলম জিতু (২৩)। মৃদুল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ এলাকার মো: মইফুলের ছেলে ও তানভীর একই থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকার মৃত নূর আলম জনির ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আজ ১৬ জুন ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১০ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে.এম.আরিফুল হক, বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় দুই ব্যক্তি গাঁজা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই মো: রবিউল ইসলাম ও তার টিম সকাল সোয়া ১০ টায় রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মৃদুল ও তানভীরকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ১ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাবিতে নেত্রকোনা জেলা সমিতির সভাপতি আল-আমিন, সম্পাদক সৌরভ 

স্কুল থেকে চুরি হওয়া ৩টি স্মার্ট টিভি উদ্ধার, গ্রেফতার ২

আরএমপি ডিবি’র অভিযানে ৮ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

সিরাজদিখানে সোহরাব আলী দেওয়ান মেমোরিয়াল ট্রাষ্টের উদ্যোগে পথচারীদের জন্য টিউবওয়েল স্থাপন

আরএমপি ডিবি’র অভিযানে গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ২

রাজশাহীতে মাদক বিক্রির সময় আওয়ামী লীগ নেতার ভাই গ্রেফতার

চট্টগ্রামে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও জাল টাকা উদ্ধার

রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের খরা সহনশীলতা, মরুময়তা ও পানিসংকট নিরসনের দাবী

দূর্গাপুরে শত শত বিঘায় জমিতে চলছে পুকুর খনন, নিবর প্রশাসন 

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬ ও মাদকদ্রব্য উদ্ধার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial