রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ২০ জুন ২০২৪ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

পবা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুন ২০, ২০২৪ ৭:০৬ অপরাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর পবা থানার দাদপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র পবা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: নাসির উদ্দিন রাজশাহী মহানগরীর পবা থানার দাদপুর চকপাড়া গ্রামের আব্দুস সামাদ মাস্টারের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি নাসির উদ্দিনের বিরুদ্ধে রাজশাহী’র পারিবারিক আদালতের মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ও ৫ লক্ষ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা আরএমপি’র পবা থানায় মুলতবি ছিল। আসামি নাসির উদ্দিনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে পবা থানা পুলিশ। গতকাল ১৯ জুন ২০২৪ রাতে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি নাসির উদ্দিন পবা থানার দাদপুর স্কুলের সামনে অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পবা থানার অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দী হোসেনের নেতৃত্বে এসআই মো: তাজউদ্দিন আহম্মেদ ও তাঁর টিম গতকাল দিবাগত রাত ১২ টায় অভিযান পরিচালনা করে আসামি নাসির উদ্দিকে দাদপুর স্কুলের সামনে থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

টাকা খেয়ে ভাতা, প্রকল্পে লুটপাট: চেয়ারম্যানের বিরুদ্ধে জোরালো অভিযোগ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহীতে ৫ টাকায় খুশির হাট, ৫০০ মানুষের মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ

চট্টগ্রামে সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়া শুনলেন জলবায়ু অভিঘাতের ফলে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর লড়াই এর কথা

নববর্ষ ১৪৩৩ উপলক্ষে রাজশাহীবাসীকে শুভেচ্ছা জানালেন মীর তারেক

বালিয়াডাঙ্গীতে কাঁঠাল গাছ থেকে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১ ও মাদকদ্রব্য উদ্ধার

এপেক্স বাংলাদেশের বেস্ট প্রেসিডেন্ট ও সার্ভিস এওয়ার্ড পেল এপেক্স ক্লাব অব পটিয়া 

ভুয়া জমি রেজিষ্ট্রি দিতে গিয়ে প্রতারক আটক, মুচলেকায় ছাড়লেন ইউএনও 

চট্টগ্রামে শিশুর পায়ুপথে লোহার শিক ঢুকিয়ে নির্যাতন : অভিযুক্ত নির্যাতনকারি আটক 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial