রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
শনিবার , ২২ জুন ২০২৪ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

পবা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুন ২২, ২০২৪ ৬:৩০ অপরাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর পবা থানার তে-বাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র পবা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: নজরুল ইসলাম (৩৯) রাজশাহী মহানগরীর পবা থানার রামচন্দ্রপুর এলাকার নূর আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি নজরুল ইসলামের বিরুদ্ধে রাজশাহী’র আদালতের মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ও ২ লক্ষ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা আরএমপি’র পবা থানায় মুলতবি ছিল। আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে পবা থানা পুলিশ। গতকাল ২১ জুন ২০২৪ সন্ধ্যায় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি নজরুল ইসলাম পবা থানার তে-বাড়িয়া এলাকায় অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পবা থানার অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দী হোসেনের নেতৃত্বে এসআই মো: তাজউদ্দিন আহম্মেদ ও তাঁর টিম গতকাল সন্ধ্যা ৬ টায় অভিযান পরিচালনা করে আসামি নজরুল ইসলামকে তে-বাড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

অবশেষে কলোনির মাদকের হোম ডেলিভারি ম্যান চন্দ্রিমা থানার জালে 

রাজশাহীতে জাঁকজমক ভাবে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

খরবোনায় মাদকবিরোধী প্রতিবাদের জেরে উত্তেজনা, পাল্টাপাল্টি অভিযোগ

মতিহার থানার অভিযানে ছিনতাইকারী গ্রেপ্তার

আইনকে তোয়াক্কা করেনা রাজু, এসিল্যান্ড তার পকেটে

দিনাজপুরে ট্রান্সফরমারে চুরি

ডাঁশমারীতে মতিহার থানাকে ম্যানেজ করে পলাশের পুকুর ভরাট

শাহমখদুম থানার অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১

রাজশাহীতে সরকারি জায়গা দখল করে বিএনপি নেতাদের অবৈধ স্থাপনা নির্মাণ

পুঠিয়া প্রেস ক্লাবের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি রেজা, সম্পাদক রুবেল

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial