রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
রবিবার , ১১ ফেব্রুয়ারি ২০২৪ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

বোয়ালিয়া থানায় দুই ছিনতাইকারী গ্রেফতার; ল্যাপটপ ও মোবাইল উদ্ধার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ১১, ২০২৪ ১:২৫ পূর্বাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় আসামিদের কাছ থেকে ছিনতাই হওয়া ল্যাপটপ, ২টি মোবাইল ফোন, ১টি ভ্যানেটি ব্যাগ, নগদ টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত ১টি চাকু উদ্ধার হয়।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৫টায় ছিনতাইকারী বিপ্লবকে আসাম কলোনি রবের মোড় থেকে গ্রেফতার করা হয়। এ সময় আসামির দেওয়া তথ্যমতে আরেকজন আসামি সোহানকে মহানগরীর নিউমার্কেট থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো: মোহাম্মদ বিপ্লব হোসেন (২২) সে মহানগরীর চন্দ্রিমা থানার হাজরা পুকুর নিউকলোনীর মোহাম্মদ আলম হোসেনের ছেলে ও মোঃ সোহান (২০), সে মহানগরীর বোয়ালিয়া থানার হেতেমাখাঁ এলাকার লাল মিয়ার ছেলে।

শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।

তিনি জানান, গত ৪ জানুয়ারি ভোর সাড়ে ৫ টায় ট্রেনে রাজশাহী রেল স্টেশনে নামেন। রাজশাহীর বাগমার থানার হায়াতপুরের মোঃ হাবিবুর রহমান ও তার বান্ধবী। এদিন তারা ঢাকায় চাকরির জন্য পরীক্ষা দিয়ে রিক্সাযোগে ছোট বনগ্রামের উদ্দেশ্যে রওনা হন। রিক্সাটি মহানগরীর বোয়ালিয়া থানার রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছা মাত্রই ৪ ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে তাদের গতিরোধ করে এবং ছুরির ভয় দেখিয়ে ২’টি মোবাইল ফোন, ১টি ল্যাপটপ ও ১টি ব্যাগ ছিনিয়ে নেয়। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বোয়ালিয়া থানায় একটি ছিনতাই মামলা রুজু হয়। মামলার পর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করেন।

গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৫ টায় আসামি বিপ্লবকে আসাম কলোনি রবের মোড় থেকে গ্রেফতার করে এবং তার দেওয়া তথ্যমতে আসামি সোহানকে নিউমার্কেট থেকে গ্রেফতার করা হয়। এসময় আসামিদের কাছ থেকে ছিনতাই হওয়া ল্যাপটপ, ২’টি মোবাইল ফোন, ১টি ভ্যানেটি ব্যাগ, নগদ টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত ১টি চাকু উদ্ধার হয়।

অন্যান্য আলামত উদ্ধার ও সন্ত্রাসী কার্যকলাপের সহযোগী অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

গ্রামীণফোনের স্বীকৃতি পেল রাজশাহীর সেরা জিপিস্টার পার্টনাররা

চন্দ্রিমা থানার অভিযানে গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সবাইকে গাছ লাগানোর আহবান রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রবির

রাজশাহীতে জেলা যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও খাবার বিতরণ

রাজশাহীতে জেলা যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও খাবার বিতরণ

রাজশাহীতে নারী নির্যাতন: অভিযুক্ত যুবলীগ নেতা ও তার তিন ভাই

আরএমপি ডিবি’র অভিযানে স্বর্ণের বার উদ্ধার; গ্রেপ্তার ১

বেগম জিয়ার সুস্থতা কামনায় বোয়ালিয়া থানা পূর্ব ছাত্রদলের দোয়া মাহফিল

আরএমপি ডিবি’র অভিযানে ৮ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮

“এগ্রোইকোলজি দেখাচ্ছে নতুন পথ”—রাজশাহীতে জলবায়ু ও খাদ্য নিরাপত্তা সংলাপ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial