রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বুধবার , ২৬ জুন ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

পবা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুন ২৬, ২০২৪ ৬:০৭ অপরাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর পবা থানার বড়গাছি বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে ৩ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র পবা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: আলম রাজশাহী মহানগরীর পবা থানার বড়গাছি এলাকার মো: সাবর আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি মো: আলমের বিরুদ্ধে রাজশাহী’র আদালতের মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা আরএমপি’র পবা থানায় মুলতবি ছিল। আসামি মো: আলমকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে পবা থানা পুলিশ। গতকাল ২৫ জুন ২০২৪ সন্ধ্যায় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি মো: আলম পবা থানার বড়গাছি বটতলা মোড় এলাকায় অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পবা থানার অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দী হোসেনের নেতৃত্বে এসআই মো: তাজউদ্দিন আহম্মেদ ও তাঁর টিম গতকাল সন্ধ্যা সাড়ে ৬ টায় অভিযান পরিচালনা করে আসামি মো: আলমকে বড়গাছি বটতলা এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

পবা থানার অভিযানে ৯ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

দলের সাংগঠনিক তৎপরতা জোরদারে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

রাজশাহী দুর্গাপুরে হাজারো কৃষকের স্বপ্ন পুড়ে ছাই প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি 

পুলিশের দুর্বলতার সুযোগে সাধুরমোড়ে আরিফের প্রকাশ্যে ইয়াবা কারবার

রাজশাহীর ছোটবনগ্রাম বারো রাস্তা মোড় ভেঙ্গে গোলচত্বর করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রাজশাহী মহানগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা রফিকুল ইসলাম রবি

আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসা ও মাদকের আসর

আরএমপি’র পবা থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১

পশ্চিমাঞ্চল রেলওয়ে শ্রমিকলীগের শতাধিক নেতাকর্মী কর্মস্থলে অনুপস্থিত 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial