রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
শনিবার , ১৩ জুলাই ২০২৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদে বসলেন নব-নির্বাচিত চেয়ারম্যান বকুল

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুলাই ১৩, ২০২৪ ৮:৪২ অপরাহ্ণ

রাজশাহী (মোহনপুর) প্রতিনিধিঃ 

রাজশাহীর মোহনপুরে ৩য় ধাপে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে উপজেলা পরিষদ চেয়ারম্যান

নির্বাচিত হন আফজাল হোসেন বকুল। এর আগে তিনি রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং সাবেক ঘাসিগ্রাম ইউপি চেয়ারম্যান ছিলেন।

 

গত ২৫ জুন মঙ্গলবার শপথ গ্রহণ শেষ করে তিনি উপজেলা পরিষদের দ্বায়িত্বভার গ্রহণ করেন। এরপর তিনি জনগণকে সাথে নিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অফিসে বসার ঘোষনা দেন। এদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান এর বাসভবনে কোন ফার্ণিচার আসবাবপত্র না থাকায় এবং বাসভবনটি বসবাসের অনুপযোগী হওয়ায় পিছিয়ে যায় দোয়া ও মোনাজাতের অনুষ্ঠান।

 

বাসভবন ও অফিস বসার উপযোগী করে ১৩ জুলাই (শনিবার) বেলা ১০ টার দিকে উপজেলার নতুন অডিটোরিয়াম দোয়া চাই সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাসিগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান।

 

প্রধান অতিথি ছিলেন ৫৪, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ। নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আফজাল হোসেন বকুল, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবা বেগম, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, জেলা যুবলীগের সিনিঃ সহ-সভাপতি আলমগীর মোরশেদ রনজু, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সিদ্দিকুর রহমান, থানা কর্মকর্তা ওসি হরিদাস মন্ডল, বাকশিমইল ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, সাবেক ইউপি চেয়ারম্যান ও প্রধান শিক্ষক সোহরাব হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার রবিউল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ওসমান গনিসহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষকমন্ডলী ছাড়াও উপজেলা আওয়ামীলীগ,সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা হাফেজিয়া মাদ্রাসা এতিমখানার কোরআনের হাফেজগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আওয়ামীলীগ নেতা খ ম শামসুল ইসলাম। মোহনপুর থানা কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

 

দোয়া ও মোনাজাত শেষে সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আফজাল হোসেন বকুলকে উপজেলা পরিষদ চেয়ারম্যান কক্ষে নিয়ে যান এবং অফিসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যানকে বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

 

দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ আসাদুজ্জামান আসাদ গভীর নলকূপের অপারেটর নিয়োগ, আবাদ ফসলে অতিরিক্ত ফি আদায়, স্কুল, কলেজে টাকার বিনিময়ে নিয়োগ বানিজ্য ও পুকুর খনন বন্ধ কঠোর হুশিয়ারী ছাড়াও জনসেবা পেতে যে কোন মানুষ হয়রানির মধ্যে না পড়ে সেদিকে লক্ষ্য রাখার আহবান জানান।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬ ও মাদকদ্রব্য উদ্ধার

হারানো বিজ্ঞপ্তি

লালমনিরহাটের হাতীবান্ধায় মসজিদ বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত ওহাব আলী !

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৮ ও মাদকদ্রব্য উদ্ধার

পরিবেশ সচেতনতা ও উন্নয়ন ভাবনায় জাবেদ আলীর বৃক্ষরোপণ ও লিফলেট বিতরণ

সাবেক মেয়রের চাচাতো ভাই রাজশাহীতে টেন্ডারে: ঠিকাদারদের মধ্যে ক্ষোভ

পতেঙ্গা থানা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে বঙ্গবন্ধু সৈনিক লীগের মতবিনিময় 

বাগমারায় ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্তকে পিটিয়ে হত্যা, ৬ পুলিশ সদস্য আহত 

কাশিয়াডাঙ্গা থানায় ক্রোকি পরোয়ানাভুক্ত আসামি’র অস্থাবর সম্পত্তি জব্দ

টাকার বিনিময়ে চাকরি: পশ্চিমাঞ্চল রেলে হৃদয়ের নিয়োগ দালালি

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial