রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
মঙ্গলবার , ৩০ জুলাই ২০২৪ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

ঋণ কেলেঙ্কারিতে ফাঁসলেন অগ্রণী ব্যাংকের সাবেক এমডি হামিদ!

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুলাই ৩০, ২০২৪ ১:৪১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি:

জাল নথিপত্রে ঋণের নামে ৫২ কোটি ৩৯ লাখ ৮৩ আত্মসাৎ করার অভিযোগে অগ্রণী ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও সৈয়দ আব্দুল হামিদসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল ২৯ জুলাই দুদকের প্রধান কার্যালয় থেকে ওই চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই দুদক পরিচালক মোহাম্মদ ইব্রাহিম আদালতে চার্জশিট দাখিল করবেন বলে সংস্থাটির জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছে।

আসামিরা হলেন, নিশম্যাক শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজের মালিক মোহাম্মদ মিজানুর রহমান শাহীন, অগ্রণী ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও সৈয়দ আব্দুল হামিদ, সাবেক সহকারী-মহাব্যবস্থাপক (বৈদেশিক বাণিজ্য বিভাগ) তাপস সরকার ও সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সালাম।

তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে ঋণের নামে অগ্রণী ব্যাংকের চট্টগ্রামের লালদিঘী পূর্বপাড় কর্পোরেট শাখা থেকে ৫২ কোটি ৩৯ লাখ ৮৩ হাজার ১০৭ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। আত্মসাৎ করার অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে। ২০১৮ সালের ২৪ মে মামলাটি দায়ের করা হয়েছিল বলে জানা গেছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকুরী দিতে সক্রিয় প্রতারক চক্র, আটক-৪

রাজশাহী চারঘাটে ৮টি রাসেল ভাইপারের বাচ্চাকে পিটিয়ে হত্যা

দুঃস্থ-অসহায় ও গরীবদের মাঝে এ্যাড ভিশন বাংলাদেশের শীতবস্ত্র বিতরন 

প্রতিমা বিসর্জনের যাত্রীদের মাঝে যুবদলের পানি বিতরণ 

রাজশাহীতে তেল সংকট: বন্ধ অধিকাংশ ফিলিং স্টেশন, চরম ভোগান্তিতে চালকরা

ফটিকছড়ির নানুপুরে ” মসজিদ এ গাউসুল আযম মাইজভান্ডারি ” এর নির্মাণ কাজ শুরু

চারঘাটে বিএনপির বিক্ষোভ” ব্যানার ছেঁড়া, ককটেল বিস্ফোরণ ও অস্ত্র প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবি

বোয়ালিয়া থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ভোটের আমেজ নেই রাজশাহীতে: তৃণমূলের ক্ষোভ ও পেশাজীবীদের হাহাকার

গণমাধ্যমকর্মীদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial