রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বুধবার , ৩১ জুলাই ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

পিস্তল-গানপাউডারসহ অস্ত্র কারবারী গ্রেফতার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুলাই ৩১, ২০২৪ ৮:৫১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই কেজি গানপাউডারসহ এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

গ্রেফতার কুখ্যাত অস্ত্র কারবারীর নাম শ্রী সুদেব সরদার (২২)। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মান্ডইল গ্রামে তাঁর বাড়ি পিতা শ্রী রবি সরদার । মঙ্গলবার রাত ১১টার দিকে রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার বালিয়া শ্যামপুকুর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

র‌্যাবের একটি দল এ অভিযান চালায়। র‌্যাব-৫-এর অধিনায়ক ফিরোজ কবির জানিয়েছেন, অটোরিকশা চালানোর আড়ালে সীমান্ত এলাকা থেকে অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন সুদেব। তিনি রাজশাহীর একজন অস্ত্র ব্যবসায়ী।

সুদেবের অস্ত্র ও বিস্ফোরক পাচারের তথ্য পেয়ে র‌্যাব সদস্যরা রাজশাহী-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাঁর অটোরিকশা থামান। এ সময় অটোরিকশার সিটের নিচে দুই কেজি গানপাউডার পাওয়া যায়। এ ছাড়া শরীর তল্লাশি করা হলে সুদেবের কোমরে মেলে একটি বিদেশি পিস্তল।

র‌্যাবের অধিনায়ক বলেন, জিজ্ঞাসাবাদে সুদেব জানিয়েছেন যে, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশে অস্ত্র ও বিস্ফোরক ব্যবহারের জন্য এসবের চাহিদা ছিল। সে অনুযায়ী সীমান্ত এলাকা থেকে পিস্তল ও গানপাউডার সংগ্রহ করে নাশকতাকারীদের সরবরাহ করতে যাচ্ছিলেন তিনি। এ ঘটনায় সুদেবের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে কাশিয়াডাঙ্গা থানায় মামলা করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২১ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহীতে উন্নয়নের নামে আবারও বৃক্ষনিধন, ক্ষোভে ফুঁসছে নগরবাসী

রাবিতে হেলমেট গ্যাংয়ের তাণ্ডব: রামদা, হাতুড়ি, পিস্তল ঠেকিয়ে শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর

গুরুদাসপুরে মির্জা মাহমুদ খাল খননে অনিয়মের অভিযোগ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২ ও মাদকদ্রব্য উদ্ধার

বিজয়ীর গলায় পরাজিতের মালা: রাজশাহীতে গণতন্ত্রের সৌন্দর্য

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ ও মাদকদ্রব্য উদ্ধার

র‌্যাব-৫ এর বড় সাফল্য কোটি টাকার হেরোইন সহ যুবক গ্রেপ্তার

জনগনের ভালবাসায় সিক্ত চেয়ারম্যান প্রার্থী রবিউল আলম

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial