রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শনিবার , ১৭ আগস্ট ২০২৪ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে ভূমি দখল-চাঁদাবাজিতে জড়িত হলে আইনে সোপর্দ করুন- মিনু

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
আগস্ট ১৭, ২০২৪ ৯:০২ অপরাহ্ণ

মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী:

বিএনপির কোন নেতাকর্মী, বিশৃঙ্খলা সৃষ্টি, চাঁদাবাজি ও ভূমিদখলের সঙ্গে যুক্ত হয় তাদের আইনের হাতে সোপর্দ করার আহবান জানিয়েছেন দলটির চেয়ারপাসেনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। শনিবার দুপুরে রাজশাহীর চন্দ্রিমা আবাসিক এলাকায় তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ আহবান জানান তিনি।

মিজানুর রহমান মিনু বলেন, ৫ আগস্টের পর থেকে বিভিন্নস্থানে বিএনপি নেতাকর্মীদের নাম ভাঙিয়ে যারা হামলা, ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজি ও দখলবাজি করেছে বা এখনো করছে তাদের চিহ্নিত করার কাজ চলছে। এতে বিএনপির কোন নেতাকর্মীর সম্পৃক্ততা পেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সর্বোচ্চ নেতার আদেশে আদিষ্ট হয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানিয়ে মিজানুর রহমান মিনু বলেন, বিএনপি ও সহযোগি সংগঠনের কোন নেতাকর্মী যদি অপকর্ম করেন, যেমন- বাড়িঘর ভাঙচুর, জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখল, চাঁদাবাজী, টেন্ডারবাজী করেন তাহলে সেনাক্যাম্প, পুলিশ কমিশনার, আইন শৃংখলা বাহিনীসহ দলের জেনারেল সেক্রেটারী বরাবরে অভিযোগ করবেন।

তিনি আরো বলেন, দৃস্কৃতিকারীরারা দলের নাম ভাঙিয়ে এই সকল কর্মকাণ্ডের সাথে জড়িত হয়েছে। এমন কর্মকাণ্ডের কারণে জাতি বিশে^র কাছে ভাবমুর্তি হারাচ্ছে। এরজন যারা দায়ি তাদের আইনের আওতায় আনা হবে। পালিয়ে যাওয়া শেখ হাসিনার সরকারের যারা দালাল, সন্ত্রাসী, লুটেরা ও জনগণের উপরে নির্মম নির্যাতনকারী কোন নেতাকর্মীর সাথে দলের কেউ মিশে থাকে বা আশ্রয় দেয় তাহলে তাদেরও দল থেকে বহিস্কার এবং আইনের হাতে তুলে দেয়া হবে।

তারেক রহমান দেশে ফেরার বিষয়ে মিনু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে দেশের বাইরে রাখা হয়েছে। এ নিয়ে আইনি প্রক্রিয়া চলছে। দ্রুত তাকে দেখে ফিরিয়ে আনা হবে। সেই সঙ্গে শেখ হাসিনাকেও দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। আওয়ামী লীগের ১৫ বছরের দুঃশাসনের পুনরাবৃত্তির কেউ যেন ভবিষ্যতে না করতে পারে এজন্য সকলকে সজাগ থাকারও আহ্বান জানান বিএনপির এই কেন্দ্রী নেতা।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী বার সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী আবুল কাশেম, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যাঞ্জেলর প্রফেসর রফিকুল ইসলাম ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ডাক্তার ওয়াসিম হোসেন ও রাজশাহী বার সমিতির সাধারণ সম্পাদক জমসেদ আলী।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগের মাথাচাড়া প্রতিহত করতে বিক্ষোভ মিছিল

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৩ ও মাদকদ্রব্য উদ্ধার

যে ছেলেকে মানুষ করেছেন, সেই ছেলের হাতেই বাবার মৃত্যু!

রাজশাহীতে পুকুর ভরাট ও গাছ কাটার মহোৎসব: প্রশাসনের নীরবতা প্রশ্নের মুখে

ঈদযাত্রা শুরু: ভোর থেকেই রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ

বাঁশখালীতে মৎস্যজীবী লীগের নেতা গ্রেপ্তার

রাজশাহী শিক্ষা বোর্ডে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন 

ঈদুল ফিতর উপলক্ষে ৫ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’, নগদ সহায়তা দেবে সরকার

জোহা দিবসকে জাতীয়করণের দাবি রাবি প্রেসক্লাবের

সারাদেশের ন্যায় লালমনিরহাটে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial