রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ২৮ আগস্ট ২০২৪ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

গুরুদাসপুরে বিএডিসির উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি পেলো এলাকাবাসী

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
আগস্ট ২৮, ২০২৪ ৮:০৪ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের কান্দাইল, সাধুপাড়া, আলিপুর গ্রামে কয়েকদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম দুর্ভোগের শিকার হয়েছিলেন এলাকাবাসি।

 

বুধবার দুপুরে নাটোর জেলা বিএডিসির উদ্যোগে জলাবদ্ধতা নিরসন করা হয়েছে। বছরের পর বছর বর্ষায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে তিন গ্রামের কয়েক হাজার মানুষের দুর্ভোগের পাশাপাশি ফসলের ব্যপক ক্ষতি হয়ে আসছিলো। এলাকাবাসী জানান, অল্প বৃষ্টি হলেই মাঠে প্রচুর পানি জমে থাকে। পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার কারণে ওই গ্রামের রাস্তাঘাট এবং বসতবাড়িতে হাঁটু সমান পানি থাকে। দীর্ঘদিন ধরে পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় গ্রামের মানুষেরা চরম দুর্ভোগে পড়েন। চলমান দুর্ভোগ এবং এর প্রতিকার চেয়ে স্থানীয়রা জেলা বিএডিসি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন । বিএডিসি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এরই প্রেক্ষিতে এলাকাবাসির দুর্ভোগ নিরসনে বুধবার দুপুরে জলাবদ্ধতা নিরসন করা হয়।

স্থানীয় কৃষক রেজাউল করিম,, রাশেদ ও মামুন বলেন,,দীর্ঘদিন ধরে কান্দাইল সহ কয়েক গ্রামের হাজার হাজার মানুষের দুর্ভোগের কারণ ছিলো এই জলাবদ্ধতা। আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে অনেকবার যোগাযোগ করেছি।তবে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।অবশেষে সরাসরি বিএডিসি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা আমাদের এই জলাবদ্ধতা নিরসন করে দেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

২৫ কোটি গাছের লক্ষ্য! রাজশাহী কলেজ প্রাঙ্গণে সবুজায়নের ডাক

রাজশাহীতে বিপ্লবী পুলিশিং: কমিশনারের কঠোর পদক্ষেপে অপরাধীরা দৌড়ের ওপর

সংবাদ প্রকাশের জেরে বাঘায় সাংবাদিকের উপর মাদক কারবারি’র হামলা

রাজশাহীতে ১৫ মামলার আসামি কথিত সাংবাদিক নজরুল ইসলাম জুলুসসহ তিনজন গ্রেফতার

আইএইচটি শাখা ছাত্রদলের লিফলেট বিতরণ

কারারক্ষীকে বদলি করায় ক্ষোপে উর্ধতন কর্মকর্তাদের হয়রানিসহ মিথ্যাচারের অভিযোগ 

সাংস্কৃতিক প্রতিষ্ঠান সরগম একাডেমিতে হামলা ও লুটপাটকারীদের দ্রুত গ্রেফতারের দাবি 

আরএমপি ডিবি’র অভিযানে ৮ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

রাজশাহীতে পেয়ারা বাগান থেকে সাড়ে ৯ ফুট গাঁজার গাছ উদ্ধার, আটক ১

রাজশাহীতে পেয়ারা বাগান থেকে সাড়ে ৯ ফুট গাঁজার গাছ উদ্ধার, আটক ১

রাজশাহী-২ আসনে মিনুর বিজয়ে যুবদলের প্রস্তুতি: মহানগর নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial