রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
মঙ্গলবার , ৩ সেপ্টেম্বর ২০২৪ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

পশ্চিম রেলের আ’লীগপন্থীদের লুটপাটের স্বর্গরাজ্য, গড়েছে টাকার পাহাড়

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
সেপ্টেম্বর ৩, ২০২৪ ৭:০০ অপরাহ্ণ

মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন:

রাজশাহী পশ্চিম রেলের  সাবেক জিএম অসীম কুমার তালুকদারসহ প্রায় অর্ধশত কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে। এসব অভিযোগে বহুবার সংবাদ প্রকাশ হলেও ক্ষমতাসীন দলের প্রভাবশালীদের ছত্রছায়ায় তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি আ’লীগ সরকার।

সিসিএম, সিওপিএস, সিপিও, সিওএস, সিইই, সিএমও, ডিআরএম, ডিএমও সহ পশ্চিম রেলে আ’লীগ পন্থী শ্রমিকনেতা ও ঠিকাদাররা লুটপাটের স্বর্গরাজ্য তৈরি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এখনো দূর্নীতিবাজ ওইসকল কর্মকর্তা ও কর্মচারী এবং শ্রমিকলীগ নেতারা বহালতবিয়তে আছেন। উদ্ধর্তন কোনো কর্মকর্তা তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। বিভিন্ন সময়ে এসকল কর্মকর্তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হয়েছে। এদের সম্পদের হিসাব হওয়া অতিব জরুরি বলে মনে করেন সুশীল সমাজের মানুষ।

 

আ’লীগ সরকার আশীর্বাদে সাবেক জিএম অসীম কুমার তালুকদার ভারতসহ বিভিন্ন দেশে প্রায় হাজার কোটি টাকা পাচার করেছেন বলে বিভিন্ন সংবাদসুত্রসহ রেলের কিছু কর্মকর্তা নিশ্চিত করেছেন।

পশ্চিম রেলে কর্মরত ১৩ জন চিফ তাঁদের অধীনস্থ কর্মকর্তারা এ তালিকায় আছেন। রেল শ্রমিক লীগের আক্তার আলী, আইনুল, মেহেদী হাসান, ইকবাল, দেব্রত সিনহা দেবু, সিএমও অফিসের আশরাফ, আনোয়ার, সাদেকুল, হিসাব শাখার জসিম, সিওএস অফিসের রিদয়, সিপিও অফিসের ফরাদ মজুমদার, আরএনবি’র ইকবাল, হাবিবুর রহমান হবি, মহসিন, জহুরুল ইসলাম, মামুন, সুমনসহ প্রায় শতাধিক নেতা এসব অনিয়ম দূর্নীতির সঙ্গে জড়িত।

সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের দাবি অসাধু কর্মকর্তাদের অর্জিত সম্পদের হিসেব নেওয়া। আয় বহি:ভুত অতিরিক্ত সম্পত্তি সরকারি কোষাগারে জমা করা।

পশ্চিম রেলের লুটপাটকারী কর্মকর্তা ও কর্মচারীসহ শ্রমিক লীগের নেতারা বর্তমানে আত্মগোপনে থাকলেও বর্তমানে কয়েকজন অফিসে এসে হাজিরা দিয়েই চলে যাচ্ছেন। তাঁরা হলেন সিপিও অফিসের আইনুল হক, হিসাব শাখার জসিম, সিএমও অফিসের আশরাফ, আনোয়ার, সাদেকুল, সিওএস অফিসের রিদয়, সিপিও অফিসের ফরাদ মজুমদার। বাকী প্রায় শতাধিক নেতা ও আ’লীগ পন্থী ঠিকাদার রয়েছে আত্মগোপনে। এদের আশ্রয় প্রশ্রয় দেওয়া কর্তা বাবুরা বহাল থেকে এখন ভিন্ন মতাদর্শের রাজনৈতিক ব্যক্তিদের ছাত্রছায়ায় আছেন। আ’লীগ সরকারের আমলে কর্মকর্তা ও কর্মচারী এবং শ্রমিকলীগ নেতারা হয়েছেন কোটিপতি। ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আনন্দোলন দমনে এসকল কর্মকর্তা ও কর্মচারী এবং শ্রমিকলীগ নেতাদের প্রত্যাক্ষ ও পরোক্ষ মদদ ছিলো। কালো টাকায় মাদক আসক্ত সন্ত্রাসী বাহিনী দ্বারা এরা ছাত্র দমনে ভুমিকা রেখেছিলো।

বর্তমানে পশ্চিমাঞ্চল রেলে অতিরিক্ত মহাব্যবস্থাপক মাসুম আহম্মদ ভারপ্রাপ্ত জিএম হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। তিনি এখনো এসব বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেননি। বরং তাবেদারি ও স্বার্থ রক্ষায় এসব লুটপাটকারীকে প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

এসব বিষয়ে কথা বললে ভারপ্রাপ্ত জিএম মাসুম আহম্মদ বলেন, সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকলে আমি কোনো ব্যবস্থা নিতে পারবো না।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

প্রয়াত সাংবাদিক আবদুল্লাহ আল মাহমুদ বাবুল স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল

হামলার ভয়ে মাদকসহ আটক আসামি ছেড়ে দিল ডিবি

জনগণের জানমাল রক্ষার্থে ও যেকোন অরাজকতা রুখতে আমরা মাঠে ছিলাম, আছি : মেয়র লিটন

দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদী-বিল: ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন

রাতজুড়ে রাজশাহী নগরীতে বসছে জুয়ার রমরমা আসর

নাবালিকা লামিয়াকে অপহরণ: ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার, যুবক কারাগারে

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত 

লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে সূর্যগিরি আশ্রমে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫ ও মাদকদ্রব্য উদ্ধার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial