রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
শুক্রবার , ৬ সেপ্টেম্বর ২০২৪ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

‘ভূমিহীন’ থেকে ১৫ বছরেই কয়েক হাজার কোটি টাকার মালিক শাহরিয়ার আলম

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
সেপ্টেম্বর ৬, ২০২৪ ১০:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদন: ২০০৮ সালে আওয়ামী লীগে যোগ দিয়ে রাজশাহী-৬ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন শাহরিয়ার আলম। ২০১৪ সালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় স্থান করে নেন তিনি। ২০১৮ সালেও একই পোর্টফোলিও ধরে রাখতে সক্ষম হন। গত ৭ জানুয়ারির নির্বাচনে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

১৫ বছরে আওয়ামী লীগের এই নেতার সম্পদের পাহাড় গড়ার একটি চিত্র উঠে এসেছে দৈনিক সমকালের একটি প্রতিবেদনে। সম্পদে টইটম্বুর শাহরিয়ার, সঙ্গে দারাপুত্রপরিবার— শীর্ষক প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছে রাজশাহীতে নর্থ বেঙ্গল এগ্রো ফার্মস লিমিটেড নামে একটি কৃষি খামারের মালিক শাহরিয়ার আলম। এ ছাড়া ২০২০ সালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের বসন্তপুর মোড়ের পাশে একই প্লটে ৪০ বিঘা জমি কিনেছেন। জমির মালিক ছিলেন বাঘা উপজেলার বাঘা পেট্রোল পাম্পের মালিক গোলাম মোস্তফা। তাঁর অভিযোগ, জমির মূল্য পরিশোধ না করে শাহরিয়ার আলম প্রতারণার মাধ্যমে দখল নিয়েছেন।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে— নিজের জমা দেওয়া হিসাব অনুযায়ী, তিনি ছিলেন ‌‘ভূমিহীন’। অর্থাৎ তার কোনো স্থাবর সম্পদ ছিল না। কিন্তু ১৫ বছরেই তিনি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছেন। রাশিয়া, ব্রাজিল ও চীনে খুলেছেন নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান। গড়েছেন আটটি পোশাক কারখানা। নিয়েছেন নিজের রেনেসাঁ গ্রুপের নামে ‘দুরন্ত’ টেলিভিশন। রাজশাহীতে করেছেন বেসরকারি মেডিকেল কলেজ। পাশাপাশি ঢাকার গুলশানে নিজের নামে দুটি, পুত্রের নামে একটি এবং দ্বিতীয় স্ত্রীর নামে নিয়েছেন ৩ হাজার ৬০০ বর্গফুটের রাজকীয় ফ্ল্যাট। নিজের নামে কৃষি ও অকৃষি জমি দেখিয়েছেন ৫১ বিঘা। অথচ ২০০৮ সালের নির্বাচনের আগে জমা দেওয়া হলফনামার তথ্যমতে, তখন শাহরিয়ার আলমের স্থাবর কোনো সম্পদ ছিল না। তার বাবা মো. শামসুদ্দিন ছিলেন রেলের কর্মচারী।

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায়ও ২০১৭ সালে ১৩ বিঘা জমি কেনেন শাহরিয়ার আলম। সেখানেও গড়ে তোলা হয়েছে খামারবাড়ি। বিভিন্ন দামি সবজি, মাছসহ নানা ধরনের চাষাবাদ করা হচ্ছে।

নির্বাচনী আসন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) এলাকাতেও পোশাক কারখানা স্থাপনসহ নানা প্রলোভন দেখিয়ে স্বল্পমূল্যে কিনেছেন কোটি কোটি টাকার জমি।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

স্বাধীনতা দিবসের আলোচনায় বক্তারা 

রাজশাহী-৪ আসনের এমপি কালামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

তেল সংকটে যে কোনো সময় বন্ধ হতে পারে পেট্রোল পাম্প

পুঠিয়া প্রেস ক্লাবের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি রেজা, সম্পাদক রুবেল

রাজশাহীতে সরকারি জায়গা দখল করে বিএনপি নেতাদের অবৈধ স্থাপনা নির্মাণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসে হারিয়ে যাওয়া পরীক্ষার্থীকে উদ্ধার করে দিল পুলিশ

সংবাদ প্রকাশের পরও বহাল তবিয়তে রনি-নাদিম

সাংবাদিককে হত্যার হুমকি যেন নিত্যদিনের পেশা হয়ে দাঁড়িয়েছে মাদক ব্যবসায়ীদের অতঃপর থানায় জিডি

বিএনপি’র সহযোগিতায় পলাতক থেকে ঠিকাদারীর কমিশন বুঝে নিচ্ছে যুবলীগ নেতা 

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২ ও মাদকদ্রব্য উদ্ধার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial