রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
শুক্রবার , ২০ সেপ্টেম্বর ২০২৪ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে টাইলস মিস্ত্রিকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত 

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
সেপ্টেম্বর ২০, ২০২৪ ৮:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: রাজশাহীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক টাইলস মিস্ত্রি আহত হয়েছেন। এব্যাপারে রাজপাড়া থানায় একটি এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী টাইলস মিস্ত্রি আইনুল ইসলাম টনি। টনি নগরীর বহরমপুর অচিনতলা এলাকার মৃত তমির উদ্দিন কালু শেখের ছেলে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় অচিনতলা মোড়ে এক দল সন্ত্রাসী এ হামলা চালায়।

থানা ও এজাহার সুত্রে জানা যায়, ওইদিন একই এলাকার বিনোদের ছেলে সুজন ওরফে বাঘু, আজাহারের ছেলে রাব্বিল, পিন্টুর ছেলে শিশিরসহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসী টাইলস মিস্ত্রি টনির উপর ধারালো অস্ত্রসস্ত্রসহ আক্রমণ করেন। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন। ওইদিন রাতেই ভুক্তভোগী টনি বাদি হয়ে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে এজাহার দিয়েছেন। টনির বাম পায়ে ছুরিকাঘাতে কয়েকটি সিলাই পড়ে।

বিষয়টি নিশ্চিত করে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম বলেন, একজন টাইলস মিস্ত্রিকে সন্ত্রাসীরা হামলা চালিয়ে আহত করেছেন। এ বিষয়ে থানায় এজাহার দায়ে হয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আহত টনি বলেন, ১৯ সেপ্টেম্বর সকালে একটি চায়ের দোকানে একজন বয়স্ক মানুষের সঙ্গে বাঘু নামে ওই ছেলে খারাপ আচারণ করেন। এটার প্রতিবাদ করায় সন্ধ্যায় সন্ত্রাসীদের নিয়ে এসে তার উপর হামলা চালায়। এতে তার শরীলের বিভিন্নস্থানে ছিলাফোলাসহ বাম পায়ের থাইয়ে কয়েকটি সিলাই পরে।

উল্লেখ্য, রাব্বিল এলাকার চিহ্নিত সন্ত্রাসী। সে মাদকাসক্ত। চুরি, ছিনতাইসহ তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

মতিহার থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

এ্যাড ভিশন বাংলাদেশের ক্লিন সিটি গ্রীণ সিটি ক্যাম্পেইন শুরু

সাফিনা পার্কে ওয়াটার পুল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

সাফিনা পার্কে সাঁতার কাটতে নেমে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

মোহনপুরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খাদে

অভিমানী কিশোরকে উদ্ধার করলো শাহমখদুম থানা পুলিশ

এক্স স্টুডেন্ট ফোরাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

রাজশাহীতে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে বর্ণাঢ্য র‍্যালি

অবৈধভাবে সমুদ্রপথে ইতালী যাবার সময় নৌকাডুবিতে রাজৈরের দুই যুবকের মৃত্যু

কেশরহাটে অনুমোদনহীন সমিতির উচ্চ সুদে সর্বশান্ত অনেক পরিবার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial