রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শুক্রবার , ২৭ সেপ্টেম্বর ২০২৪ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

মোহনপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের মতবিনিময় সভা

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ৫:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদন:

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীর মোহনপুরে আইনশৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে থানা পুলিশের আয়োজনে উপজেলা হলরুমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান। সঞ্চালনায় ছিলেন আসন্ন শারদীয় পূজার সভাপতি রনজিত কুমার আরকে রতন।

প্রধান অতিথির বক্তব্যে হেলেনা আক্তার বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশের সহযোগিতায় মোহনপুর থানা পুলিশ সব ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, প্রতিমা প্রস্তুতকরণ, প্রতিমা প্রস্তুতকালীন এবং পূজা চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলায়  আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল প্রকার পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পুলিশ সুপার তাঁর বক্তব্যে উল্লেখ করেন। এছাড়াও সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও যে কোন উস্কানি বা গুজব রোধে সকলকে একযোগে সোচ্চার ও সচেতন থাকার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। তিনি বলেন, এটা আমার আপনার সবার দেশ, একযোগে সবাইকে নিরাপত্তা দিতে সহযোগিতা করতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,মোহনপুর থানার তদন্ত অফিসার তাছের আলী,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলার সাধারণ সম্পাদক প্রতাম প্রামানিক,হিন্দু বোদ্ধ ঐক্য পরিষদের সভাপতি কমল সরকার, সাংগঠনিক প্রশান্ত, প্রত্যেক শারদীয় পূজা মন্দিরের সভাপতি ও সম্পাদক সহ সম্মানিত সদস্যগণ  অত্র উপজেলার প্রতিটি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ মোহনপুর থানার  অফিসার ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে অবৈধ মজুদ করা ১৫০বস্তা সার জব্দ

চট্টগ্রাম নাগরিক ফোরামের দীর্ঘ আন্দোলনের ফসল : একনেকে অনুমোদিত নতুন কালুরঘাট সেতু

চট্টগ্রাম নাগরিক ফোরামের দীর্ঘ আন্দোলনের ফসল : একনেকে অনুমোদিত নতুন কালুরঘাট সেতু

ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উদযাপন কমিটি গঠন রাজশাহীতে

রাজশাহীতে ২১ নম্বর ওয়ার্ডে ভোটের স্লিপ বিতরণ: ছাত্রদলের উদ্যোগে সাধারণ জনগণের মাঝে প্রচারণা

ওয়েবমেট্রিক্স র‍্যাঙ্কিংয়ে টানা তৃতীয়বার দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাসিক ব্যবস্থাপনায় মহানগরীতে ৬৬ হাজার ৬২০ শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

পৌষের সকালেই কাঁপন ধরাল শীত, রাজশাহীতে তাপমাত্রা কমছে

রাজশাহী সদর সার্কেল অফিসের কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ সুপার

কাটাখালী থানার পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার; গ্রেপ্তার ৪

নতুন স্বপ্ন, উন্নয়ন ও নাগরিক সেবার প্রত্যয়ে সোহেলের নববর্ষ শুভেচ্ছা

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial