রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শুক্রবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৪ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

মাহাতা পাটনীকোঠা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ১২:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ব্যুরো : 

একটি সভ্য সুন্দর বিজ্ঞানভিত্তিক বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে জ্ঞানের কোন বিকল্প নেই। আজকে যারা শিক্ষার্থী আগামী দিনে তাঁরা দেশ ও সমাজ গড়ার কারিগর। শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এস.এস.সি পরীক্ষা। ভালো লেখাপড়ার পাঠ গ্রহণ করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেকে উত্তীর্ণ করে বৃহত্তর জ্ঞান অন্বেষণের জন্য ছাত্রছাত্রীদের ছড়িয়ে পড়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর ডা. নাসির উদ্দিন মাহ্মুদ। গত ১৩ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার আনোয়ারা উপজেলার মাহাতা পাটনীকোঠা আদর্শ উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। তিনি আরও বলেন, জীবনে সফল হতে হলে শিক্ষার কোন বিকল্প নেই।

বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইদ্রিসের সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক মো. ছবুরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য, বীর মুক্তিযোদ্ধা মো. আলী মিয়া চৌধুরী-বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. নুরুল হুদা চৌধুরী, ইউ.পি সদস্য মোরশেদ হোসেন, আনোয়ারা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি অহিদুল আলম, সাবেক ছাত্রনেতা আহকাম ইবনে জামিল মিশন, শিক্ষক, মৌলভী আব্দুর রহিম, কল্যাণ ভট্টাচার্য্য, সুকুমার দাশ, পল্লব কুমার দাশ, চম্পা মুৎসুদ্দী, সায়েস্তা বেগম, শহিদুল আলম, তনু সরকার প্রমুখ।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে ৮ দফা দাবিতে সংখ্যালঘুদের বৃষ্টির মাঝেও গণজমায়েত 

বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোরের ভাষা দিবসের আলোচনা ও শীতবস্ত্র বিতরণ

রাজশাহীতে যৌন নিপীড়নের অভিযোগে রিকশাচালক আটক

আওয়ামিলীগ পন্তী প্রফেসরের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের মানবন্ধন 

নির্বাচন উপলক্ষে সারাদেশের সাংবাদিক সহকর্মীদের প্রতি জরুরি দিকনির্দেশনা

গুরুদাসপুরে অবৈধ মজুদ করা ১৫০বস্তা সার জব্দ

চট্টগ্রামে সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়া শুনলেন জলবায়ু অভিঘাতের ফলে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর লড়াই এর কথা

বাড়ি ভাংচুর করে কৃষকের দশটি গাছ কেটে নিয়ে গেল চেয়ারম্যান-মেম্বার

রাজশাহীর নিহত যুবদল নেতার পরিবারের পাশে তারেক রহমান 

ফেলে দেওয়া চুল থেকে নারীদের কর্মসংস্হান

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial