রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

নওগাঁর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন উপ মহাপরিচালক

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
অক্টোবর ১০, ২০২৪ ৬:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি :

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জের উপ মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী ০৯ অক্টোবর (বুধবার) রাতে নওগাঁ জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গা পূজা উপলক্ষে নওগাঁ জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন এবং পূজা মন্ডপের কমিটি, সেচ্ছাসেবক ও আনসার ভিডিপি সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মোঃ নাজমুল আসফাক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বৃন্দ, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য বৃন্দ।

পরিদর্শন শেষে রাজশাহী রেঞ্জের উপ মহাপরিচালক বলেন,শারদীয় দূর্গা পূজা যেন ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশ ও সুন্দর ভাবে উদযাপিত হয় সেজন্য সরকারের নির্দেশনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কাজ করছে।

এভারের পূজা ০৯ অক্টোবর (বুধবার) থেকে শুরু হলেও বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যরা ০৬ অক্টোবর থেকেই পূজা মন্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করতেছে।

আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্য তিনি বলেন, পূজা উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করে তাদের অনুষ্ঠান সফল ও সুন্দর করতে হবে এবং ডিউটিতে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখতে হবে বলে নির্দেশনা প্রদান করেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে: রাজশাহীতে উপদেষ্টা আসিফ 

চাঁপাইনবাবগঞ্জের পূজা মন্ডপ পরিদর্শন করেন আনসার কর্মকর্তা

শাহমখদুম থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আরএমপি ডিবি’র অভিযানে ২৫ টি গাঁজার গাছ উদ্ধার; গ্রেপ্তার ১

দুধায় খাল প্রকল্পের সুফল পাবেন প্রান্তিক কৃষকরা-এমপি ওমর ফারুক চৌধুরী 

পুঠিয়ায় তারেক রহমানের ৩১ দফা ছড়িয়ে দিতে যুবকদের সরব প্রচারণা

রাজশাহীতে আবাসন ব্যবসায়ী”র বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ব্যবসায়ীক ও যুবলীগ নেতা 

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাসিক প্রশাসক

রাজশাহীতে যৌন নিপীড়নের অভিযোগে রিকশাচালক আটক

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial