রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
শনিবার , ১৬ নভেম্বর ২০২৪ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

জলবদ্ধতা দূরীকরণ ও ডেঙ্গু প্রাদুর্ভাব নির্মূলে গাঙপাড়া খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
নভেম্বর ১৬, ২০২৪ ৪:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর জলবদ্ধতা দূরীকরণ, খাল খনন ও ডেঙ্গু প্রাদুর্ভাব নির্মূলের অংশ হিসেবে গাঙপাড়া খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিন। শনিবার সকালে বায়া ঈদগাহ সংলগ্ন খালের কচুরিপানা অপসারণসহ পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন। পরিচ্ছন্নতার এ অভিযানে ৫টি ইউনিটে বিডি ক্লিনের ৩৫২ জন স্বেচ্ছাসেবী ও রাসিকের ১শত জন পরিচছন্ন কর্মী ও রেড ক্রিসেন্টের সদস্য, ফায়ার সার্ভিসবৃন্দ নিয়োজিত রয়েছে।

জাতীয় যুব দিবস উপলক্ষে গত ১ নভেম্বর রাজশাহী বায়া ব্রিজ চত্বর এলাকায় বায়া খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। রাজশাহী মহানগরীকে ডেঙ্গু ও দূষণমুক্ত রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে বায়া ব্রিজ এলাকার গাঙপাড়া খালের সাড়ে ১১ কি.মি. পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, রাজশাহী নগরীর জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু প্রাদুর্ভাব নির্মূলের অংশ হিসেবে গাঙপাড়া খালে পরিষ্কার অভিযান শুরু করেছে- বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও যুব উন্নয়ন অধিদপ্তর। রাজশাহী সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে গাঙপাড়া খালের মুখে ময়লা-আবর্জনা অপসারণ কাজ অব্যাহত রয়েছে। পর্যায়ক্রমে দুয়ারী খাল ও জিয়া খালের অবৈধ দখলমুক্ত ও দূষণমুক্ত করার লক্ষ্যে এই অভিযানের আওতায় আনা হবে।

পরিদর্শনকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মহিনুল হাসান, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সোহরাব হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক এ.টি.এম গোলাম মাহবুব, রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, উপ-প্রধান পরিচছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, মশক কর্মকর্তা জুবায়ের হোসেন মুন, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) মুসতাক হোসেন, বিডি ক্লিন রাজশাহীর জেলা সমন্বয়ক শাহদাত হোসেন, রেডক্রিসেন্টের উপ-সহকারী পরিচালক মির্জা শামীম আহসান সহ বিভিন্ন সরকারী ও বেসরকারী দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

আরএমপির নতুন মুখপাত্র হলেন পুলিশ সুপার গাজিউর রহমান

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কমিশনের সাথে বাংলাদেশ আমজনগণ পার্টির সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীতে পেয়ারা বাগান থেকে সাড়ে ৯ ফুট গাঁজার গাছ উদ্ধার, আটক ১

রাজশাহীতে পেয়ারা বাগান থেকে সাড়ে ৯ ফুট গাঁজার গাছ উদ্ধার, আটক ১

র‍্যাব-৫ এর ভাবমূর্তি নষ্টে মাদক–অস্ত্র কারবারিদের নীলনকশা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ১০ ভারতীয় গরু জব্দ

স্কুল থেকে চুরি হওয়া ৩টি স্মার্ট টিভি উদ্ধার, গ্রেফতার ২

গোমস্তাপুরে পাশাপাশি ঝুলন্ত অবস্থায় প্রেমিক ও গৃহবধূর লাশ উদ্ধার

আরএমপি ডিবি’র অভিযানে ইয়াবা উদ্ধার; গ্রেপ্তার ১

প্রতারক মুস্তাফিজুর রহমানের নামে এবার হয়রানি ও ষড়যন্ত্রের অভিযোগ

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে রাজশাহী মহানগরে যুবদলের উৎসবমুখর প্রস্তুতি

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial