রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
শুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০২৫ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

ছাত্রাবাস থেকে রাবি ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ১১:২০ অপরাহ্ণ

ফাহিমা করিম বন্যা , রাবি প্রতিনিধি:

ছাত্রাবাসের নিজ কক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন মেহেরচণ্ডী এলাকার তুহিন ছাত্রাবাস থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান।

 

ওই শিক্ষার্থীর নাম মো. সিফাত সিফাতুল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাসা বরগুনা জেলার বামনা থানার ছনবুনিয়া গ্রামে। উদ্ধারের পর লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

 

একই ছাত্রাবাসে থাকা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান বলেন, সিফাত বেশকিছুদিন ধরে বিষন্নতায় ভুগছিলেন। এ কারণেই হয়তো আত্মহত্যা করেছেন।

 

সিফাতের সহপাঠী হাসিব চৌধুরী বলেন, সিফাত কিছুদিন ধরে নিয়ে বিষন্নতায় ভুগছিলেন। কিন্তু আমাদের কারও সঙ্গে এ বিষয়ে কিছু শেয়ার করেনি। তিনি খুবই ভালো একটি ছেলে। নিয়মিত ধর্মচর্চা করেন। সিফাতের আকস্মিক মৃত্যুর খবর কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না।

 

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, আমাদের এক শিক্ষার্থী ক্যাম্পাস সংলগ্ন একটি ছাত্রাবাসে তার নিজ কক্ষে আত্মহত্যা করেছে। এ বিষয়ে তার রুমমেট আমাকে পৌনে ৬টার দিকে কল করে। ঘটনা শোনামাত্র আমি থানা পুলিশকে কল করি এবং সেখানে গিয়ে দেখি গলায় গামছা পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে। তখন পুলিশ নামিয়ে দেখে ইতোমধ্যে মারা গেছে।

 

মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তার বন্ধুবান্ধব ও ডিপার্টমেন্টের শিক্ষকদের থেকে যতটুকু জানতে পেরেছি সে খুবই ডিপ্রেশনে ছিল। তার রুমমেট যখন বাইরে গিয়েছিল তখন সে আত্মহত্যা করে।

 

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান (ওসি) বলেন, তারা ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছেন। লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনো বলা যাচ্ছে না।

 

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

আরএমপি’র সহকারী প্রশাসনের একের অধিক দুর্নীতির অভিযোগ

নববর্ষে নতুন প্রত্যয় ও দায়িত্ববোধের আহ্বান জানালেন মনিরুল ইসলাম মনির

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭ ও মাদকদ্রব্য উদ্ধার

ছাত্রলীগের ১০ দিনে 5 লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি 

সৎ ছেলে-মেয়ের অত্যাচারে অসহায় নারী

পরিক্ষা কেন্দ্রে মোবাইল ফোননিয়ে প্রবেশ করায় এক এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার 

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে এখনো বহাল দূর্নীতিবাজ কর্মকর্তারা

আরএমপি সদর দপ্তরে বৃক্ষরোপণ করলেন পুলিশ কমিশনার

চট্টগ্রামে গড়ে ওঠছে নতুন নতুন চাঁদাবাজ ও পোয়াবারো আয়ে বাড়ছে ঝুঁকি: প্রশাসন নীরব

হরর মূভি’র মতো বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল -পররাষ্ট্র মন্ত্রী

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial