রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
সোমবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

মাদারীপুর শহরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষন 

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ৫:৫৮ অপরাহ্ণ

নাসির উদ্দিন, মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে এগারো বছরের এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে সুমন বেপারী নামের এক যুবকের বিরুদ্ধে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় প্রতিবন্ধী শিশুর নিজ বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে। অসুস্থ শিশুটি মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অভিযুক্ত সুমন বেপারী মাদারীপুর পৌর শহরের নতুন মাদারীপুর ২নং ওয়ার্ডের সিরাজ বেপারীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, রবিবার বিকেলে প্রতিবন্ধী শিশুকে তার পরিবার ঘরের ভিতরে রেখে ব্যক্তিগত কাজের জন্য বাহিরে বের হন। এর কিছুক্ষণ পরে শিশুটির মা ঘরে আসিলে দরজা বন্ধ দেখতে পেয়ে সজোরে ধাক্কা দিয়ে ঘরে ভিতরে প্রবেশ করেন। পরে ঘরের ভিতরে সুমনকে দেখিলে সুমন অতি দ্রুত ঘর থেকে পালিয়ে যায়। অভিযুক্ত সুৃমনকে দেখতে পেয়ে ডাক চিৎকার করলে আশেপাশের লোকজনেরা এসে পরে শিশুটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

এদিকে স্থানীয়রা জানান, এই প্রতিবন্ধী শিশুর পরিবারটি অনেক গরীব। তারা দিন আনে দিন খায়। তারা প্রতিদিনের ন্যায় কাজে বের হয়েছিল। এই সুবাদে সুমনের প্রতিবন্ধী শিশুটির সাথে খারাপ কাজ করছে। আমরা এর সঠিক বিচার চাই।

শিশুটির মা বলেন, আমার মেয়েকে একা ঘরে রেখে আমি বাহিরে কাজে গিয়েছিলাম। এই সুবাদে সুমন আমার মেয়ের সাথে খারাপ কাজ করেছে। আমার মেয়ের শারীরিক প্রতিবন্ধী। আমি সুমনের বিচার চাই।

এদিকে অভিযুক্ত সুমন বেপারীর মুঠোফোনে একাধিকবার ফোন করলেও কোন সারা মেলেনি।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন আহমেদ বলেন, ধর্ষণের ঘটনার অভিযোগ পেলে আমরা আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

কিশোর গ্যাং লিডার সহ ০৪ জন সক্রিয় সদস্য র‌্যাবের অভিযানে গ্রেফতার।

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭ ও মাদকদ্রব্য উদ্ধার

বড়াইগ্রামে ডিম বিক্রেতা চবি শিক্ষার্থী টুম্পার পাশে ডিসি

রাজশাহী মহানগরীতে চোরাই চার্জার ভ্যান উদ্ধার; গ্রেপ্তার ১

রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক ২৪ কেজি গাঁজা ও একটি ট্রাক জব্দ-সহ গ্রেফতার: ৩

কাটাখালী থানার হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ

রাজশাহীতে রিকশায় চলাচল করছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

পদবি বদলেছে, অভ্যাস নয়—প্রটোকল ছেড়ে রিকশায় শহর ঘুরছেন ভূমিমন্ত্রী

ডিজিটাল সহিংসতার ছায়া: রাজশাহীতে বিচারহীনতা ও রাষ্ট্রীয় প্রতিক্রিয়ার সংকট

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

“একদলীয় শাসন নয়”—গণভোট ও পিআর পদ্ধতির দাবি জামায়াতের

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial