রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বুধবার , ৯ এপ্রিল ২০২৫ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে পেশকারের বিরুদ্ধে থানায় অভিযোগ দিলেন নাজির, দুদকের অনুসন্ধান শুরু

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
এপ্রিল ৯, ২০২৫ ১০:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির বেঞ্চ সহকারী মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন মামলায় বিচার প্রার্থীদের কাছে ঘুষ গ্রহণের অভিযোগে রাজপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আজ ০৯ এপ্রিল বুধবার একই আদালতের নাজির মোঃ মোশারফ হোসেন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই অভিযোগ দায়ের করা হয়। তবে বিষয়টি দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধ হওয়ায় এর অনুসন্ধান কার্যক্রম দুদকের মাধ্যমে পরিচালিত হবে।

অভিযোগের বিবরণ থেকে জানা যায়, অভিযোগকারী গত ০৮/০৪/২০২৫ ইং তারিখ আনুমানিক সকাল ১০:১৫ ঘটিকায় নেজারত বিভাগে থাকাকালে ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচারিত ভিডিও ক্লিপ মারফত জানতে পারেন যে, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি, রাজশাহী-এর অধীনস্থ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং-৩ এর বেঞ্চ সহকারী অভিযুক্ত মোঃ নজরুল ইসলাম বিভিন্ন মামলায় জামিনপ্রাপ্ত ০৪ (চার) জন আসামীর পক্ষে বেলবন্ড দাখিলের সময় নগদ ৪০০/-(চারশত) টাকা ঘুষ গ্রহণ করিয়াছেন এবং একই তারিখ বিভিন্ন অনলাইন প্রকাশিত সংবাদে আরো গোচরীভূত হয়েছেন যে, তিনি বিভিন্ন মামলায় জামিন প্রাপ্ত আসামীদের পক্ষে বেলবন্ড দাখিলের সময় নগদ অর্থ দাবি, এজলাসে নথী উপস্থাপনের ক্ষেত্রে নিয়মতান্ত্রিক উপায়ে নথি উপস্থাপন না করে স্বেচ্ছাচারিতা অবলম্বন, জাবেদা নকলের জন্য সংশ্লিষ্ট নথি নকলখানায় প্রেরনের ক্ষেত্রে অর্থ দাবি ও আদায় ইত্যাদি কার্যের মাধ্যমে অবৈধভাবে প্রতি মাসে লক্ষাধিক টাকা আয় করেন।

আদালত সুত্র থেকে জানা যায়, এই অভিযোগের পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ইতোমধ্যে অভিযুক্ত বেঞ্চ সহকারীকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুসারে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

চারঘাট উপজেলা পরিষদ নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে কাজী মাহমুদুল হাসান (মামুন)

বাগমারায় ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্তকে পিটিয়ে হত্যা, ৬ পুলিশ সদস্য আহত 

র‌্যাব-৫ এর বড় সাফল্য কোটি টাকার হেরোইন সহ যুবক গ্রেপ্তার

দিনাজপুরের খানসামা উপজেলায় দুই মাদকসেবী আটক

গোদাগাড়ী উপজেলা প্রশাসনিক কর্মকর্তা নারীসহ ভাইরাল, সাংবাদিকদের মামলার হুমকি

চন্দ্রিমা থানার অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার; গ্রেপ্তার ৩

বাগমারায় ভিজিএফের চাল না পেয়ে শ্লোগান, হতদরিদ্রকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পরিবারতান্ত্রিক রাজনীতি আর চলবে না: ডা. শফিকুর রহমান

বাসন্তী পূজায় ভক্তদের মাঝে রাসিক প্রশাসক, পরিচ্ছন্ন নগর গড়ার আহ্বান

আরডিএ’কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে,অন্যের জায়গায় ইমারত নির্মাণ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial