রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

তিস্তার চরে ভূট্টার সমাহার কৃষকের মুখে হাসি

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ৬:১৪ অপরাহ্ণ

হাছানুর রহমান, নীলফামারী প্রতিনিধি:

ভূট্টা ফসলের খেতে, কাজ করছেন নানা বয়েসি নারী-পুরুষ আছে ধানও খেতও। জমিনে যেন করেছে চরের সবুজের সাথে। চরভর্তি ফসলই যেখানকার প্রধান পরিচয় তিস্তা তিস্তার বুক যেন মেলে রেখেছে কৃষকের জন্য।

গল্পটা নীলফামারী জেলার ডিমলা উপজেলার তিস্তার চরের। শুষ্ক মৌসুমে তিস্তার চরে ফসলের হাসি দেখা যায়। কৃষকদের চরের জীবনে নদীর সাথে যুদ্ধ করে চলে অবিরাম। শুষ্ক মৌসুমে ফসল ফলিয়ে সে যুদ্ধে বিজয়ের হাসিটা হাসতে চায় কৃষকেরা।
উপজেলা কৃষি অফিসারের তথ্যমতে, তিস্তার চরে ৩ হাজার ৮ শত পাঁচ হেক্টর জমি আবাদ যোগ্য হয়েছে। চরের জমিতে বিভিন্ন জাতের ফসল চাষাবাদের এখন মৌসুম চলছে।
ডিমলা উপজেলার বিভিন্ন এলাকাসহ চর ঘুরে দেখা যায়, প্রতিটি চরেই কৃষকরা বিভিন্ন ফসল উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন। পাখি ডাকা ভোর থেকে সন্ধ্যা ঘুনিয়ে আসা পর্যন্ত খেতে কাজ করেন কৃষকেরা। তিস্তা চরের বালু মাটি যেন হয়ে উঠেছে সোনায় সোয়াগায় পরিণত হয়েছে তাদের হাতের ছোঁয়ায়।
উপজেলার খালিশা চাপানি এলাকার কৃষক আমিনুর রহমান জানান, ‘গত বছর ভুট্টার দাম বেশি পাইনি। এবার আশা করছি, ভালো দাম পাওয়ার। আবহাওয়া ভালো থাকলে ফলন ভালো হবে। এই তিস্তা চরে আবাদ করে আমাদের নদীপাড়ের মানুষের সংসার চলে। চাষাবাদের জন্য তেমন কোনো জমি নেই আমাদের। তাই প্রতিবছর নদীতে চর জাগলে চাষাবাদ করি।’
ঝুনাগাছ চাপানী ইউনিয়নের আজগার আলী বলেন, ‘তিস্তায় জেগে ওঠা চরের পলি ও দোআঁশ মাটিতে চাষ হচ্ছে ভুট্টা, পেঁয়াজ, রসুন, কুমড়াসহ নানান জাতের ফসল। ফসল পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।’
তিস্তা ব্যারেজ এলাকায় খেত পরিচর্যা করা কৃষক ছামসুল হোসেন বলেন, ‘চরে, পিয়াজ ভুট্টা, মরিচ, চাষ করেছি। ফলনও ভালো হয়েছে। আশা করছি, দামও ভালো পাবো।’
উপজেলা কৃষি অফিসার সেকেন্দার আলী জানান, ডিমলা উপজেলার চরাঞ্চলে প্রায় ৩ হাজার ৮শ’ পাঁচ হেক্টর জমিতে ভুট্টা, পেঁয়াজ, রসুনসহ নানা জাতের ফসল চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি বিভাগ থেকে সার্বিক সহযোগিতাসহ কৃষককে বিভিন্ন ধরনের সার বিজ দেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ফলন ভালো হবে বলে তিনি জানান।
আরও বলেন, তিস্তার নদীর জাগ্রত চরকে ঘিরে নদী এলাকার মানুষদের ভাগ্যের দুয়ার খুলেছে। চলতি মৌসুমে তারা সবজির বাম্পার ফলনের পাশাপাশি ও দাম ভালো পাবেন বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

পুঠিয়া উপজেলা নির্বাচন উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ

রাজশাহীতে উচ্চশিক্ষার বার্তা নিয়ে আসছে ভারতের চন্ডিগড় বিশ্ববিদ্যালয়

আরএমপি ডিবি’র অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

জীবাশ্ম জ্বালানি নির্ভর খাদ্য ব্যবস্থা বদলের দাবিতে রাজশাহীতে জনসমাবেশ

খরবোনায় মাদকবিরোধী প্রতিবাদের জেরে উত্তেজনা, পাল্টাপাল্টি অভিযোগ

বিজয় দিবস-২০২৪ এ পুষ্পার্ঘ অর্পণসহ রাকাব’র বিভিন্ন কর্মসূচি পালন

দিনাজপুর সরকারি কলেজ ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

দ্রুত জনগনের ভোট অধিকার ফিরিয়ে দিতে চাই – জামাত ইসলাম

সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম রেলের জমি দখল মুক্ত করা হবে 

রাজশাহীতে সহকারী কাজী বিস্ফোরক মামলায় আটক, ধরা ছোঁয়ার বাইরে প্রতারক শাওন কাজী

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial