রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

ইয়্যাসের বিবৃতি : নারী-শিশু নির্যাতন-ধর্ষণ এবং বিচারহীনতার সংস্কৃতির প্রতিবাদ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুলাই ৩, ২০২৫ ৮:২৮ অপরাহ্ণ

সারাদেশে অব্যাহত নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ এবং বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছে। আজ বৃহস্পতিবার বিকেলে সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত এক ইমেইলে বিবৃতি প্রদান করেন সংগঠনটির প্রধান প্রতিষ্ঠাতা ও সভাপতি লেখক ও উন্নয়নকর্মী মো. শামীউল আলীম শাওন।

বিবৃতিতে বলা হয়েছে যে, ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ (ইয়্যাস) সম্প্রতি বরগুনা, সুনামগঞ্জ ও ভোলার পাশবিক ঘটনার পাশাপাশি রাজশাহীতে নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ পরিসংখ্যানে গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছে। স্থানীয় উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার (LOFS)-এর তথ্যমতে, শুধুমাত্র ২০২৫ সালের প্রথম ছয় মাসেই রাজশাহীতে ৯৯ জন নারী ও শিশু হত্যার শিকার, ধর্ষণ, যৌন নিপীড়নসহ বিভিন্ন ধরনের পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন।

এই বিচ্ছিন্ন ঘটনাগুলো একত্রে একটি ভয়াবহ চিত্র তুলে ধরে বলে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়- দেশজুড়ে নারীদের প্রতি সহিংসতা, বিচারহীনতার সংস্কৃতি এবং ক্ষমতার অপব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা এক জাতীয় সংকটে পরিণত হয়েছে।

ইয়্যাস মনে করে-

১. ক্ষমতার নগ্ন অপব্যবহার ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন

সুনামগঞ্জে আইনরক্ষাকারী পুলিশ সদস্য এবং ভোলার তজুমদ্দিনে রাজনৈতিক দলের পদধারী নেতাদের দ্বারা সংঘটিত অপরাধ প্রমাণ করে যে, ক্ষমতার বলয়কে ব্যবহার করে অপরাধীরা কতটা বেপরোয়া হয়ে উঠেছে। যখন রক্ষক ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়, তখন সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হতে বাধ্য।

২. সংগঠিত অপরাধ ও যৌন সন্ত্রাস

ভোলার ঘটনা প্রমাণ করে, ধর্ষণ এখন শুধু তাৎক্ষণিক লালসার শিকার নয়, বরং চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের জন্য একটি সংগঠিত সন্ত্রাসী কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে। স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করার মতো মধ্যযুগীয় বর্বরতা সমাজের জন্য এক ভয়ংকর অশনিসংকেত।

৩. গভীর সামাজিক অবক্ষয় ও নতুন সংকট

রাজশাহীর পরিসংখ্যান অনুযায়ী, যৌতুক, পরকীয়া, কিশোর গ্যাং-এর উত্থান, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার এবং পারিবারিক ও শিক্ষার অবক্ষয় নারী-শিশু নির্যাতনকে আরও বাড়িয়ে তুলছে। ১৯টি আত্মহত্যা এবং ১৭টি ধর্ষণের ঘটনা প্রমাণ করে, আমাদের সামাজিক প্রতিরোধ ব্যবস্থা এবং মানসিক স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে।

৪. সর্বব্যাপী বিচারহীনতার সংস্কৃতি

অপরাধ সংঘটনের পর অপরাধীদের পালিয়ে যাওয়া এবং সময়মতো দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় নতুন নতুন অপরাধী তৈরিতে উৎসাহিত হচ্ছে। বরগুনার অভিযুক্তের পলায়ন থেকে শুরু করে রাজশাহীর অসংখ্য ঘটনার চাপা পড়ে যাওয়া প্রমাণ করে, অপরাধীরা আইনকে ভয় পায় না এবং রাজনৈতিক বা সামাজিক আশ্রয় পেয়ে পার পেয়ে যাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী।

এই পরিস্থিতিতে ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ (ইয়্যাস) বিবৃতিতে রাষ্ট্রের কাছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নিম্নলিখিত দাবি জানায়-

দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি

বরগুনা, সুনামগঞ্জ, ভোলা এবং রাজশাহীর প্রতিটি ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধীকে অবিলম্বে আইনের আওতায় এনে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারকার্য সম্পন্ন করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

রাজনৈতিক ও প্রশাসনিক শুদ্ধি অভিযান

ভোলার ঘটনায় অভিযুক্ত রাজনৈতিক নেতাদের এবং সুনামগঞ্জের ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সকল রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিজ নিজ সংগঠনে থাকা অপরাধীদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করতে হবে।

সামাজিক সংকট মোকাবিলা

কিশোর গ্যাং দমন, সাইবার অপরাধ নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগ এবং যৌতুকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করতে রাষ্ট্রীয়ভাবে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। শিক্ষাব্যবস্থায় নৈতিকতা ও লিঙ্গ সংবেদনশীলতার পাঠ অন্তর্ভুক্ত করা আবশ্যক।

ভুক্তভোগীর সর্বোচ্চ সুরক্ষা ও সহায়তা

ধর্ষণের শিকার নারী ও তাদের পরিবারকে রাষ্ট্রীয় খরচে আইনি, মানসিক, সামাজিক এবং অর্থনৈতিক সুরক্ষা প্রদান করতে হবে। তাদের পরিচয় গোপন রাখা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

তদন্ত ও জবাবদিহিতা

রাজশাহীতে লেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার (LOFS) দ্বারা প্রকাশিত ৯৯টি ঘটনার প্রত্যেকটির সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে এবং দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।

ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ (ইয়্যাস) সংগঠনটির প্রধান প্রতিষ্ঠাতা ও সভাপতি লেখক ও উন্নয়নকর্মী মো. শামীউল আলীম শাওন বিবৃতিতে বলেন,

“ইয়্যাস বিশ্বাস করে, শুধু আইন প্রয়োগ করে এই সামাজিক ক্যান্সার নির্মূল করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সম্মিলিত সামাজিক এবং রাজনৈতিক জাগরণ। আমরা দেশের সকল বিবেকবান নাগরিক, ছাত্র-যুব সংগঠন এবং সামাজিক শক্তিকে এই পাশবিকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। যেকোনো মূল্যে আমরা এই ধর্ষক এবং ধর্ষকায়ন সংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াব।”

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

পুঠিয়া প্রশাসন ম্যানেজ, চলছে প্রভাবশালী রাজনৈতিক নেতার পুকুর খনন

অসংখ্য দুর্নীতির অভিযোগ ম্লান করতে,৫ মার্চের নাটকটিয় সংলাপ

রাজশাহী’র উপজেলা প্রশাসন ম্যানেজ করে দিনের আলোতে প্রকাশ্যে চলছে অবৈধ পুকুর খনন 

রাজশাহী শিক্ষা বোর্ডের কারাতে টিমের বেল্ট পরীক্ষা ও সনদপত্র বিতরণ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১২ ও মাদকদ্রব্য উদ্ধার

পবা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ইয়্যাসের বিবৃতি : নারী-শিশু নির্যাতন-ধর্ষণ এবং বিচারহীনতার সংস্কৃতির প্রতিবাদ

নড়াইলে যুবদল নেতা হত্যা মামলায় ভাড়াটে খুনি গ্রেফতার

দুর্নীতির অভিযোগে রুয়েটের সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের নামে মামলা

চট্টগ্রামের আকবরশাহ’য় পাহাড় কাটার স্থান পরিদর্শনে পরিবেশ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial