রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শনিবার , ১২ জুলাই ২০২৫ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

পাথর নিক্ষেপে হত্যার প্রতিবাদে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুলাই ১২, ২০২৫ ৩:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার মিটফোর্ডে চাঁদা না দেওয়ায় পাথর নিক্ষেপে নির্মমভাবে নিহত সোহাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

শনিবার (১২ জুলাই) দুপুর ১২টা ২০ মিনিট থেকে ১২টা ৫০ মিনিট পর্যন্ত রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন গৌরহাঙ্গা রেলগেট এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদী মিছিলটি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে শুরু হয়ে গৌরহাঙ্গা রেলগেট পর্যন্ত গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।

বিক্ষোভে নেতৃত্ব দেন মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী রাতুল ইসলাম ও মোহাম্মদ জিহাদ, ইলেকট্রনিক্স বিভাগের শিক্ষার্থী আরিফ এবং ইলেকট্রিক্যাল টেকনোলজি বিভাগের শেখ সাদী। এছাড়াও বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা মুখরিত করেন রাজপথ—

“চাঁদাবাজের ঠিকানা, এই বাংলায় হবে না”

“রক্তে ভেজা আমার ভাই, খুনি তোমার রেহাই নাই”

“লীগ গেছে যেই পথে, দল যাবে সেই পথে”

“এক-দুই-তিন-চার, চাঁদাবাজ দেশছাড়”

এই প্রতিবাদ শুধু সোহাগ হত্যার বিচার নয়, পুরো দেশজুড়ে চাঁদাবাজি, সন্ত্রাস ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের জেগে ওঠার একটি নিদর্শন।

সমাবেশে বক্তারা বলেন, “আজ একজন সোহাগকে মেরে ফেলা হয়েছে, কাল হয়তো আমাদের কারও ভাই, বন্ধু কিংবা সহপাঠী হতে পারে। প্রশাসন যদি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে জনগণই রাস্তায় নামবে। রক্তে রঞ্জিত জুলাই আমরা আর দেখতে চাই না। এই হত্যাকাণ্ডের বিচার না হলে, জেল গেট ভেঙে হলেও বিচার আদায় করে আনবে সাধারণ মানুষ।”

তারা আরও বলেন, “আমরা রাজনীতি করি না, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলব। সাধারণ মানুষ আর নিরাপদ নয়—এই বার্তা আমরা দিতে চাই না।”

 

শিক্ষার্থীরা দাবি জানাই, সোহাগ হত্যার দ্রুত বিচার, চাঁদাবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ভূমিকা পালন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

দুই দিনব্যাপী রজতজয়ন্তী উৎসবে মেতে উঠেছে রাবির ফোকলোর বিভাগ 

আরএমপি ডিবি’র অভিযানে ৩০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার; গ্রেফতার ১

স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু

সবাইকে গাছ লাগানোর আহবান রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রবির

সাংবাদিক নির্যাতনের অভিযোগে সমালোচিত কর্মকর্তার পদোন্নতি, ক্ষোভ বিএমএসএফের

খুলিপাড়ায় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে আবারও পুকুর ভরাটের চেষ্টা

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৭ ও মাদকদ্রব্য উদ্ধার

নববর্ষ ১৪৩৩ উপলক্ষে রাজশাহীবাসীকে শুভেচ্ছা জানালেন মীর তারেক

রাজশাহী শিক্ষা বোর্ডে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial