রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

ভেদাভেদ নয়, ঐক্যবদ্ধ বিএনপি গড়ে তুলুন — রাজশাহীতে আব্দুস সালাম

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
আগস্ট ৫, ২০২৫ ১২:০৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, সকালের বুলেটিন: 

আগামী ১০ আগস্ট রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন। ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে এতে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান।

 

সম্মেলন উপলক্ষে মাঠ পর্যায়ের প্রস্তুতি সরেজমিনে দেখতে আজ ৪ আগস্ট শনিবার রাজশাহী সফরে আসেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহী বিভাগের বিএনপির দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক।

 

বিকেল ৬:৩০ মিনিটে শাহ মখদুম বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ইশা, সদস্য সচিব মোঃ মামুন-অর-রশিদ, মহানগর সদস্য মোঃ জসীম উদ্দিন, ১৯ নম্বর ওয়ার্ড দক্ষিণের সভাপতি মোঃ আখতার হোসেন, সদস্য সচিব মোঃ রজব এবং মোঃ মিলন, মোঃ রিপন, মোঃ বাবু, মোঃ রাজন, মোঃ হেলালসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।

 

পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি রাজশাহীর হোটেল রিভারভিউতে অবস্থান নেন এবং সম্মেলনের সম্ভাব্য ভেন্যু ঘুরে দেখেন।

রাত ৮টায় রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুস সালাম বলেন: ভেদাভেদ নয়, ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। নিজের মেধা, শ্রম, সময় সবকিছু দিয়ে জনগণের কাছে দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দাবি পৌঁছে দিতে হবে।

 

তিনি আরও বলেন, “নির্বাচনে জয়-পরাজয় বড় কথা নয়, জনগণ যেন বুঝতে পারে বিএনপি কী চায়, কেন চায়— সেটাই আমাদের মূল লক্ষ্য। আমরা একটি গণতান্ত্রিক, সুন্দর বাংলাদেশ গঠনের জন্য আন্দোলনে আছি। প্রত্যেক নেতাকর্মীকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

রাজশাহীতে এই সম্মেলনকে কেন্দ্র করে ইতোমধ্যে বিএনপির নেতা-কর্মীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া—আরইউজের হুঁশিয়ারি, প্রয়োজনে কঠোর আন্দোলন

চারঘাটে ফেন্সিডিলসহ ডিবি’র হাতে বাবা-ছেলে আটক,টাকার বিনিময়ে ছাড়া পেলো ছেলে

“আগে সংস্কার পরে নির্বাচন—এই কথা আর শুনতে চাই না”: রাজশাহীতে ড. আব্দুল মঈন খান

যুবদলের ছত্রছায়ায় শ্রমিক লীগ নেতার ‘সম্মানজনক সমাধান’?

রাজশাহী ৪ আসনের আওয়ামীলীগের এমপি জামিন পেয়ে জেলগেটে আবারও আটক

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১২ ও মাদকদ্রব্য উদ্ধার

পুঠিয়ায় দলিল লেখক সমিতির ওপর মিথ্যা মারামারির গুজব ফেসবুকে ছড়ানোর অভিযোগ

জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুতে যা বললেন রাজশাহীতে ধর্ম উপদেষ্টা

রাজশাহী শিক্ষা বোর্ডে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial