রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বুধবার , ৬ আগস্ট ২০২৫ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীর আলোচিত হুন্ডি সিন্ডিকেটের হোতা মুকুল অবশেষে পুলিশের জালে

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
আগস্ট ৬, ২০২৫ ৬:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

আত্মগোপনে থাকা রাজশাহীর আলোচিত হুন্ডি ব্যবসায়ী মোখলেসুর রহমান মুকুল (৪৫) অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।

 

বুধবার (৬ আগস্ট) ভোর ৬টার দিকে কক্সবাজারের সুগন্ধা বিচ পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।

পুলিশ জানায়, রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মুকুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে,  রাজশাহীর কাঁঠালবাড়িয়া গোবিন্দপুর মহল্লার বাসিন্দা মুকুল এলাকায় ‘হুন্ডি মুকুল’ নামে পরিচিত। ২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে তৎকালীন পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো এক বিশেষ প্রতিবেদনে রাজশাহীর হুন্ডি সিন্ডিকেটের প্রধানদের মধ্যে দ্বিতীয় নম্বরে ছিল তার নাম। প্রতিবেদনে বিদেশে বিপুল অংকের অর্থ হুন্ডির মাধ্যমে পাচারের অভিযোগ ছিল।

একসময় পাড়ার একটি সাধারণ মুদিদোকান চালাতেন মুকুল। মাত্র এক দশকে তিনি হয়ে উঠেছেন হাজার কোটি টাকার মালিক। হুন্ডি ব্যবসা ও গরু পাচার সিন্ডিকেটের মাধ্যমে তার অর্থ-বিত্তের উত্থান ঘটে। ভারতের পশ্চিমবঙ্গের গরু পাচার সিন্ডিকেটের হোতা এনামুলের সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল। জনশ্রুতি আছে, এনামুল ধরপাকড়ের মুখে পড়ে এক হাজার রুপি পাঠান মুকুলের কাছে, যার অর্ধেক আত্মসাৎ করেন তিনি।

দীর্ঘদিন ধরে রাজনীতির ছত্রছায়ায় থেকে তার প্রভাব-প্রতিপত্তি বেড়েছে বলে স্থানীয়দের অভিযোগ। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদের ছত্রছায়ায় মুকুল ছিলেন বলেও অভিযোগ রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসাদের প্রচারে মুকুলের দামি গাড়ি ব্যবহার করা হয়, যা পরবর্তীতে তিনি উপহার হিসেবে দেন।

আর্থিক লেনদেনকে বৈধ রূপ দিতে মুকুল ঠিকাদারি ব্যবসায় নাম লেখান। রাজশাহী সিটি করপোরেশনের অন্তত ৩০০ কোটি টাকার কাজ তার মাধ্যমে সম্পন্ন হয়েছে। যদিও স্থানীয় ঠিকাদারদের দাবি, এসব প্রকল্পে লোকসান হয়েছে, তবুও কাগজে কলমে লাভ দেখিয়েছেন মুকুল।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার একটি বালুমহাল তিনি নিজের দখলে নেন এমপিকে গাড়ি উপহার দিয়ে। আওয়ামী লীগ সরকারের পতনের পরও আত্মগোপনে থেকেও সেই বালুমহাল ইজারা নিতে জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হন এবং চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ ঘটনায় রাজশাহীতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান বলেন, “মুকুলকে রাজশাহীর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরে তাকে কক্সবাজার আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।”

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

বাঘায় রেড ক্রিসেন্ট সোসাইটি’র উদ্যোগে ৩ দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীতে অবৈধ প্লাস্টিক কারখানা: অনুমতি ছাড়াই চলছে উৎপাদন, ঝুঁকিতে হাজারো মানুষ

জলবায়ু পরিবর্তনের হাত থেকে দেশকে রক্ষায় বৃক্ষরোপণ অপরিহার্য’- অর্থ প্রতিমন্ত্রী

গোদাগাড়ীতে রাত হলেই শুরু হয় পুকুর খননের মহাউৎসব,নিরব ভূমিকায় প্রশাসন

শিবালয় উপজেলায় আফিম চাষ

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

দিন দুপুরে পুলিশের হয়রানির শিকার ব্যবসিক ও তার কর্মচারীরা

রামেবিতে অনলাইন আয়কর রিটার্ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বির্তকিত সাংবাদিক রফিকের রোষানলে সাংবাদিক কাজী শাহেদ, মিথ্যাচারের প্রতিবাদ 

তেল সংকটে ভোগান্তি, রাজশাহীতে বিআরটিসি বাসে তেল পাচারের অভিযোগ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial