রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ১০ আগস্ট ২০২৫ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

জননিরাপত্তায় ছাত্রদল নেতা শহীদের উদ্যোগে থানায় লাইট প্রদান

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
আগস্ট ১০, ২০২৫ ১২:০২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদের ব্যক্তিগত উদ্যোগে শাহ মখদুম থানায় লাইট উপহার প্রদান করা হয়েছে। থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত আলো না থাকায় জনসাধারণ ও পুলিশ সদস্যদের চলাচলে দীর্ঘদিন ধরে অসুবিধা হচ্ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে জননিরাপত্তা ও পুলিশ সদস্যদের সুবিধার্থে তিনি এই উদ্যোগ গ্রহণ করেন।

 

শনিবার বিকেল চারটায় উপহার সামগ্রী আনুষ্ঠানিকভাবে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে তুলে দেন শহীদুল ইসলাম শহীদ।

 

এ সময় উপস্থিত ছিলেন চন্দ্রিমা থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন, চন্দ্রিমা থানা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. রবিন, যুগ্ম আহ্বায়ক ইজাজ, সদস্য আবু নাঈম ইমন, ১৯ নং ওয়ার্ড দক্ষিণ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিদয়, ১৮ নং ওয়ার্ড দক্ষিণ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রতন, ১৮ নং ওয়ার্ড উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হারুন এবং ছাত্রনেতা সোহান।

 

শহিদুল ইসলাম শহীদ বলেন, “আমরা সমাজ ও মানুষের কল্যাণে সবসময় কাজ করতে চাই। পুলিশ জনগণের নিরাপত্তায় দিন-রাত পরিশ্রম করে, তাই তাদের জন্য সামান্য হলেও সহায়তা করতে পারাটা আমার জন্য আনন্দের।”

 

উপস্থিত নেতাকর্মীরা শহীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে উদ্ধার ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি

চারঘাটে বিএনপির বিক্ষোভ” ব্যানার ছেঁড়া, ককটেল বিস্ফোরণ ও অস্ত্র প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবি

কুষ্টিয়ার দৌলতপুরে নছিমন উল্টে গরু ব্যবসায়ীর মৃত্যু

রাজশাহী মহানগরীতে ছিনতাইয়ের অভিযোগে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার; ছিনতাইকৃত সাইকেল উদ্ধার

সোনামসজিদ স্থলবন্দরে জ্বালানি তেল পাচার রোধে বিজিবি’র কড়া নজরদারি

মতিহার থানার অভিযানে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আরএমপি ডিবি’র অভিযানে ৮ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

পুলিশ কমিশনারের নির্দেশে অভিযানে সফলতা, ছুরিকাঘাত মামলার আসামি আটক

বন্ধ হতে পারে দেশের পেট্রোল পাম্প

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ ও মাদকদ্রব্য উদ্ধার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial