রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ১৭ আগস্ট ২০২৫ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে শিক্ষাবোর্ড কর্মচারীর জনগণের চলাচলের রাস্তা দখল, এলাকাবাসীর ভোগান্তি

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
আগস্ট ১৭, ২০২৫ ১:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:  রাজশাহী নগরীর হেতম খাঁ কলা বাগান মহল্লায় জনগণের চলাচলের নির্ধারিত রাস্তা বেআইনিভাবে দখল করে দেওয়াল তুলে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মচারী জাকারিয়া হোসেন নয়নের বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি, সিটি কর্পোরেশন পূর্বে যেই রাস্তা জনসাধারণের জন্য নির্ধারণ করে রেখেছিল, সেই আদেশ অমান্য করে নয়ন জোরপূর্বক দেয়াল তুলে দেন।

 

অভিযোগের প্রেক্ষিতে রাজশাহী বোয়ালিয়া এসি ল্যান্ড উভয় পক্ষকে ডেকে এনে সিদ্ধান্ত নেন যে, সরকারি আমিন ও সার্ভেয়ার দিয়ে জমি মেপে প্রকৃত মালিকানা নির্ধারণ করা হবে। কিন্তু ১৭ আগস্ট নির্ধারিত দিনে সরকারি সার্ভেয়ার মাপঝোক করতে গেলে অভিযুক্ত নয়ন সরকারি আদেশ অমান্য করে লোকজন নিয়ে মব সৃষ্টি করে বাধা দেন এবং সার্ভেয়ারকে ফিরে যেতে বাধ্য করেন।

 

এলাকাবাসীর দাবি, নয়নের প্রকৃত জমি ভিন্ন স্থানে হলেও তিনি জোরপূর্বক রাস্তার জায়গা দখল করেছেন। প্রকৃত জমি মাপঝোক হলে তার অবৈধ দখল প্রকাশ পেয়ে যাবে বলেই তিনি মাপতে দেননি। এলাকাবাসী আরও জানিয়েছেন, যে জায়গা নয়ন ঘিরে রাস্তা বন্ধ করেছেন, সেটি মূল মালিকগণ পূর্বে জনগণের চলাচলের জন্য ফাঁকা রেখেছিলেন।

 

রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আব্বাস আলী বলেন, “এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পূর্বেই সমঝোতার মাধ্যমে ওই জায়গাটি জনগণের চলাচলের রাস্তা হিসেবে নির্ধারিত হয়েছিল এবং সেখানে সবার স্বাক্ষরও ছিল। কিন্তু ৫ আগস্টের পর নয়ন আবারও ঝামেলা শুরু করে এরপর হঠাৎ করে ভোরের আযানের সময় চুপিসারে দেয়াল তুলে রাস্তাটি বন্ধ করে দেন।”

এই বিষয়ে অভিযুক্ত জাকারিয়া হোসেন নয়নকে প্রশ্ন করলে তিনি এলাকাবাসীর উত্থাপিত প্রতিটি অভিযোগ অস্বীকার করেন এবং অযৌক্তিক যুক্তি প্রদর্শন করেন। তবে অভিযোগ অনুযায়ী জমির মালিকানা প্রমাণের জন্য তিনি কোনো কাগজপত্র বা বৈধ নথি দেখাতে ব্যর্থ হন।

বিষয়টি নিয়ে বোয়ালিয়া এসি ল্যান্ড জানান, “আমরা উভয় পক্ষকে নিয়ে সরকারি সার্ভেয়ার ও আমিন দিয়ে জমি মাপার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু অভিযুক্ত নয়ন দলবল নিয়ে সরকারি কাজে বাধা দেন। এ নিয়ে আমি জেলা প্রশাসকের সাথে কথা বলে তার অনুমতি নিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।”

 

আইনজীবীদের মতে আইন অনুযায়ী— দণ্ডবিধির ১৮৬ ধারা: সরকারি কর্মকর্তার কাজে বাধা প্রদান করলে তিন মাস পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড হতে পারে।

দণ্ডবিধির ১৮৮ ধারা: সরকারি আদেশ অমান্য করলে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড হতে পারে।

দণ্ডবিধির ৪৩০ ধারা: জনগণের চলাচলের রাস্তা বেআইনিভাবে বন্ধ করা জনস্বার্থবিরোধী অপরাধ।

পৌর আইন ২০০৯ (ধারা ৫৬): পৌরসভা বা সিটি কর্পোরেশনের নির্ধারিত রাস্তা দখল করলে তা অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ।

 

এলাকাবাসী অবিলম্বে অবৈধ দেয়াল ভেঙে রাস্তা জনগণের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী-২ আসনে মিনুর বিজয়ে যুবদলের প্রস্তুতি: মহানগর নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজনৈতিক প্রভাবে চাকরি, এখন বাকি টাকার জেরে বিতর্কে রাবি কর্মকর্তা

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬ ও মাদকদ্রব্য উদ্ধার

ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উদযাপন কমিটি গঠন রাজশাহীতে

বাগমারা’র সাবেক এমপি আবুল কালাম আজাদ -গ্রেফতার

শাহমখদুম থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাবির পপুলেশন সায়েন্স’র পুনর্মিলনীতে মেতেছে বিভাগের সাবেক-বর্তমান শিক্ষার্থীরা

মিয়ানমারের সাগাইং-এ চলছে ভয়াবহ যুদ্ধ

অপপ্রচার করে শ্রম আইন বাস্তবায়নে বাঁধা প্রদান, লীগপন্থীকে বাঁচানোর চেষ্টা 

প্রয়াত সাংবাদিক আবদুল্লাহ আল মাহমুদ বাবুল স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial