রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কমিশনের সাথে বাংলাদেশ আমজনগণ পার্টির সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
আগস্ট ১৯, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : রাজশাহী আঞ্চলিক নির্বাচন কমিশনের সাথে বাংলাদেশ আমজনগণ পার্টির সৌজন্য সাক্ষাৎ করেছেন দলটির কেন্দ্র, জেলা, মহানগর পর্যায়ের নেতৃবৃন্দরা। মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও দলটির নিবন্ধন প্রক্রিয়ার বিষয়ে আলাপ করেন তারা। এছাড়াও দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত নির্বাচন থাকবে কি-না সেই বিষয়েও আলোচনা করেন তারা।

 

নির্বাচন কমিশনারের সাথে আলাপকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আমজনগণ পার্টির জেলার আহ্বায়ক মো. আকরাম আলী ও রাজশাহী জেলার সদস্য সচিব মো. আলাউদ্দিন মন্ডল সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

 

আলাপ শেষে রাজশাহী জেলা শাখার আহ্বায়ক মো. আকরাম আলী বলেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আমাদের সঙ্গে খুব সুন্দরভাবে কথা বলেছেন এবং নিবন্ধন প্রক্রিয়ার বিষয়ে ভালো গাইডলাইন দিয়েছেন। আর আমরা আগামী নির্বাচনে অংশ নিতে আম জনতার জন্য কাজ করার লক্ষ্যে কাজ করছি।

 

আগামী নির্বাচনে ভালো অবস্থানে থাকবেন বলে আশা ব্যক্ত করেছেন বাংলাদেশ আমজনগণ পার্টির রাজশাহী জেলার সদস্য সচিব মো. আলাউদ্দিন মন্ডল। তিনি বলেন, আমাদের পার্টির আহ্বায়ক দেশে বেকার ও দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন। তার উদ্দেশ্য বাস্তবায়নে আমরা বদ্ধ পরিকর।

 

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম নয়ন, মোস্তাফিজুর রহমান, পবা উপজেলার আহ্বায়ক শহিদুল ইসলাম নাইস, সদস্য সচিব মোছা. হেলালী খাতুন নাইস, মোহনপুর উপজেলার আহ্বায়ক ইউসুফ আলী, সদস্য সচিব ফজলু শেখ, রুবেল হোসেন, মো. আব্দুল্লাহ, মো. সহোল রানা ও মো. ইসাহাক আলী পিন্টু সহ প্রমুখ।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২ ও মাদকদ্রব্য উদ্ধার

ফেলে দেওয়া চুল থেকে নারীদের কর্মসংস্হান

“আমরা একটি বিছানা দিতে পারিনি”: ৩৩টি ক্ষুদ্র কফিন ও এক অচল সিস্টেমের চার্জশিট

বন্ধ হতে পারে দেশের পেট্রোল পাম্প

দুর্গাপুরে কোচিং শিক্ষকের কলেজ ছাত্রীকে কুপ্রস্তাব ফোনালাপ ফাঁস

বেলপুকুর থানার অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নেতৃত্ব থেকে সরার ঘোষণা জবি সমন্বয়ক নুর নবীর 

পুকুর খনন – আগে করেছে আওয়ামী লীগ, এখন করছে বিএনপি

চাঁপাইনবাবগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রাজশাহীতে ডিগ্রী ২য় বর্ষ পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial