রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৫:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:  দলের সাংগঠনিক তৎপরতা আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর শামুখদোম থানার অন্তর্গত ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে উপশহর মোড়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

 

১৫ নাম্বার ওয়ার্ডের সদস্য সচিব প্রার্থী মোঃ রিমনের নেতৃত্বে মিছিল নিয়ে কর্মীরা সভায় যোগ দেন। পরে অন্য প্রার্থীরা জটিকা মিছিল নিয়ে সভায় উপস্থিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মীর তারেক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক সৈকত পারভেজ।

 

প্রধান বক্তা আসাদুজ্জামান জনি বলেন, যাঁরা বিগত সময়ে দলের জন্য মামলা হামলার শিকার হয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন তারাই দলে নেতৃত্বের আসনে আসবেন। যারা স্বৈরাচার সরকারের নেতাকর্মীদের সঙ্গে আতাত করেছেন বা চাঁদাবাজি-দখলবাজির সঙ্গে জড়িত, তাদের জন্য দলে কোনো স্থান নেই।

 

আহবায়ক মীর তারেক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাঁর সন্তান কোকো এবং জুলাই আন্দোলনে শহীদদের স্মরণ করছি। স্বেচ্ছাসেবক দল সবসময় রাজপথে ছিল এবং থাকবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আবারও রাজপথে নামতে হবে। এজন্য প্রতিটি থানা ও ওয়ার্ডে কর্মীসভা করে সংগঠনকে আরও শক্তিশালী করা হচ্ছে। নেতৃত্বে আসতে চাইলে ত্যাগ স্বীকার ও আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে।

 

সৈকত পারভেজ বলেন, ১৪-১৫ নাম্বার ওয়ার্ড অতীতে আওয়ামী লীগের ঘাঁটি ছিল। তাদের দোসররা খোলস পাল্টে এখন বিএনপি ও অঙ্গসংগঠনে প্রবেশের চেষ্টা করছে। নেতাদের সজাগ থাকতে হবে এবং এসব ব্যক্তিকে প্রতিহত করতে হবে। নেতৃত্বে এসে কেউ যদি চাঁদাবাজি বা দখলবাজির মতো অপকর্মে জড়ান, তাহলে অভিযোগ প্রমাণিত হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।

 

কর্মীসভায় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং স্বেচ্ছাসেবক দলকে আরও সুসংগঠিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

নওগাঁয় ভূয়া পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেওয়ানোর অভিযোগে আট প্রধানের বিরুদ্ধে থানায় মামলা

গুরুদাসপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

রাজশাহী কারাগারে বন্দীদের জন্য সেহেরি ও ইফতারে বিশেষ আয়োজন 

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০ ও মাদকদ্রব্য উদ্ধার

গ্রীণলিফ পরিবারের কাচ্চি ডাইন প্রেজেন্টস গ্রীণলিফ এওয়ার্ড সিজন – ২ ও গুণীজন সংবর্ধনা 

রাজশাহী মহানগরীতে প্রতিবন্ধী নারীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

দায়িত্ব নিয়েই রিটনের চমক: রাসিক কর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার

হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর ফাতেহা শরীফ অনুষ্ঠিত 

শাহমখদুম থানার অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার

সাফিনা পার্কে ওয়াটার পুল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

সাফিনা পার্কে সাঁতার কাটতে নেমে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial