রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শুক্রবার , ৩ অক্টোবর ২০২৫ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. uncategorized
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উত্তরবঙ্গ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. দুর্নীতি অনুসন্ধান
  13. ফটো গ্যালারি
  14. বাণিজ্য
  15. বিনোদন

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শনে আলহাজ্ব মো. আব্দুস সাত্তার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
অক্টোবর ৩, ২০২৫ ৫:২২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুর ও পুঠিয়া উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অসংখ্য পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক এবং রাজশাহী-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো. আব্দুস সাত্তার। বুধবার (১ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত তিনি বিভিন্ন মণ্ডপে গিয়ে আয়োজক কমিটির সঙ্গে কুশল বিনিময় করেন, পূজার সুষ্ঠু আয়োজন এবং নিরাপত্তা নিশ্চিতে পরামর্শ দেন এবং আর্থিক অনুদান প্রদান করেন।

পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে তিনি তার অনুসারী ও নেতাকর্মীদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োজিত করেছেন। তিনি নিজে মাঠে থেকে সব মণ্ডপের নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজন তদারকি করেছেন। এছাড়া ভবিষ্যতে নির্বাচিত হলে মন্দির উন্নয়নের জন্য বিশেষ তহবিল গঠনের অঙ্গীকারও ব্যক্ত করেছেন।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম রবিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাতেম আলী, সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মান্নান, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দীনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় প্রায় তিন হাজার নেতাকর্মী বিভিন্ন মণ্ডপে যোগ দিয়ে উৎসবকে সুন্দর ও শান্তিপূর্ণ করার কাজে অংশ নেন।

আলহাজ্ব আব্দুস সাত্তার বলেন, “ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার জন্য কিছু মহল ষড়যন্ত্র চালাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন, হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সব ধরনের সহযোগিতা দিতে। আমরা সেই নির্দেশ যথাযথভাবে বাস্তবায়ন করছি।”

তিনি আরও উল্লেখ করেন, “দুর্গাপূজা শুধু হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি এখন বাঙালির সার্বজনীন উৎসব। শুভ শক্তির জাগরণ ঘটিয়ে সমাজ থেকে অশুভ শক্তিকে দূর করাই এর মূল বার্তা। আমরা চাই, প্রতিটি মণ্ডপ যেন আনন্দ ও ভ্রাতৃত্বের উজ্জ্বল প্রদীপ হয়ে উঠুক।”

শেষে তিনি আশা প্রকাশ করেন, শারদীয় দুর্গোৎসব দেশের মানুষের মধ্যে সহনশীলতা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করবে এবং সমাজে শান্তি ও ঐক্য রক্ষায় সকলের সচেতনতা বাড়াবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
সাফিনা পার্কে ওয়াটার পুল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

সাফিনা পার্কে সাঁতার কাটতে নেমে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

নাতনিকে সঙ্গে নিয়ে ভোট দিলেন রাজশাহী-৩ আসনের জামায়াত প্রার্থী

রাজশাহী মহানগরীতে ডিবি পুলিশের অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

শ্রমিক লীগের সভাপতি এখনও বহাল রাজশাহী ওয়াসায় 

সোনাইকান্দি ভোটকেন্দ্রে ফলাফল ঘোষণার অপেক্ষায় সমর্থকদের নামাজ আদায়

অভিনব কায়দায় প্রতারণা করে ফার্মেসির জমজমাট ব্যবসা

প্রাচীনকালের ইতিহাসের কিছু অংশ ভ্রমন পিয়াশুদের এক নতুন সম্ভনা দেখা দিচ্ছে

ঈদুল ফিতর উপলক্ষে ৫ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’, নগদ সহায়তা দেবে সরকার

আরএমপি পরিবারের মেধাবী সন্তানদের মেধাবৃত্তি প্রদান করলেন পুলিশ কমিশনার

বন্যার্তদের ত্রান নিয়ে ফেনীর উদ্দেশ্যে গেলেন মোহনপুরের শিক্ষার্থীরা

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial