রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ২৭ অক্টোবর ২০২৫ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

ডিজিটাল সাংবাদিকতার অগ্রযাত্রায় রাজশাহীতে নতুন সংগঠন গঠন

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
অক্টোবর ২৭, ২০২৫ ১২:১০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার রক্ষা ও পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘রাজশাহী মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’। দেশের বিভিন্ন জাতীয় ও নিবন্ধিত পত্রিকা এবং ইলেকট্রনিক গণমাধ্যমের মাল্টিমিডিয়া বিভাগে কর্মরত সাংবাদিকদের নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।

 

শনিবার (২৫ অক্টোবর) নগরীর একটি রেস্তোরাঁর হলরুমে কর্মরত জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের মাল্টিমিডিয়া সাংবাদিকদের উপস্থিতিতে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনন্দ টিভির প্রতিনিধি মোমিন ওয়াহিদ হিরো।

 

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আরটিভির প্রতিনিধি মুস্তাফিজ রকি এবং সাধারণ সম্পাদক হয়েছেন এশিয়ান টিভির প্রতিনিধি বারিউল আলম শান্ত। সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলানিউজের তোফায়েল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএন মাল্টিমিডিয়ার রায়হান ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক সময়ের আলোর মাহী ইলাহি, দপ্তর সম্পাদক দৈনিক ইত্তেফাকের তানভীরুল আলম তোহা। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক কালবেলার মোহাম্মদ শামীম, দৈনিক জনকণ্ঠের মো. আল আমিন এবং বাংলাদেশ টাইমসের তুহিন আলী। এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

 

কমিটি ঘোষণার আগে আলোচনা সভায় বক্তারা বলেন, আধুনিক সাংবাদিকতায় এখন মাল্টিমিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্ম অনিবার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। লেখার পাশাপাশি ছবি, ভিডিও, অডিও, গ্রাফিক্সসহ কনটেন্ট প্রোডাকশন এখন প্রতিবেদকদের জন্য বাধ্যতামূলক হয়ে গেছে। তাই মাল্টিমিডিয়া সাংবাদিকদের একটি স্বতন্ত্র সংগঠনের প্রয়োজনীয়তা ছিল দীর্ঘদিনের।

 

বক্তারা আরও বলেন, সংগঠনটির আত্মপ্রকাশ সময়োপযোগী উদ্যোগ। আগামীতে নিয়মিত সভা, প্রশিক্ষণ কর্মশালা, নেটওয়ার্কিং সেশন এবং সাংবাদিকদের কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করা হবে।

 

নবগঠিত কমিটির সভাপতি মুস্তাফিজ রকি বলেন, “আগামী এক সপ্তাহের মধ্যেই সদস্য ফরম বিতরণ করা হবে। সরকার নিবন্ধিত সব গণমাধ্যমের ডিজিটাল বা মাল্টিমিডিয়া বিভাগে কর্মরত সাংবাদিকদের জন্য আমাদের সংগঠন উন্মুক্ত। সদস্যদের চাহিদা ও পেশাগত প্রয়োজন পূরণ করাকে আমরা মূল দায়িত্ব হিসেবে বিবেচনা করছি।

 

তিনি আরও বলেন, মাল্টিমিডিয়া সাংবাদিকতা এখন সময়ের দাবি, কিন্তু এই ক্ষেত্রের কর্মীরা এখনও যথাযথ স্বীকৃতি, প্রশিক্ষণ ও নিরাপত্তা থেকে বঞ্চিত। আমরা চাই—এই সংগঠনটি হবে তাদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম, অভিজ্ঞতা বিনিময়ের কেন্দ্র এবং পেশাগত উন্নয়নের সহায়ক শক্তি।”

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

প্রতিশোধ নয় দেশকে নতুন ভাবে গড়তে চাই জামায়াতে ইসলামী

নৌকা ডুবির পর বিএনপিতে ভিড়, দীর্ঘদিন পর রাজশাহী বিএনপিতে নতুন নেতৃত্ব

জাতীয় ঈদগাহে প্রধান জামাত, শান্তির আহ্বান

রাজশাহীতে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কমিটি গঠন 

পৈত্রিক ভিটায় ঘর মেরামতের কাজ করতে গিয়ে ভূমিদস্যুর নির্যাতন ও মারধরের শিকার হওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষ — ব্যবস্থা নেয়নি আরএমপি, সকল সংবাদ বর্জনের ঘোষণা সাংবাদিক সমাজের

প্রতারক মুস্তাফিজুর রহমানের নামে এবার হয়রানি ও ষড়যন্ত্রের অভিযোগ

জুম্মা জাবের ও রাকসু জিএস আম্মারের ওপর গুলির প্রতিবাদে উত্তাল রাবি

জুম্মা জাবের ও রাকসু জিএস আম্মারের ওপর গুলির প্রতিবাদে উত্তাল রাবি

নাগরিক সেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা রাসিক প্রশাসকের

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial