রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাবিতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গভীর রাতে সড়ক অবরোধ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
নভেম্বর ২০, ২০২৫ ২:২৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজলা ক্যান্টিনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা সহ দুই শিক্ষার্থীকে রামদা, হাতুড়ি , পিস্তল ঠেকিয়ে তুলে নেওয়া এবং শিক্ষার্থীকে কোপানো—প্রকাশে এই ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাবি ক্যাম্পাস।

 

ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ক্ষুব্ধ শিক্ষার্থীরা গভীর রাত ১টা ৩০ মিনিটে রাজশাহী–নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গভীর রাতে এই সড়ক অবরোধ করে।

 

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কাজলা গেট এলাকায় মহাসড়কের মাঝখানে কাট ও ব্যানার-ফেস্টুন ছিঁড়ে এনে সেগুলোতে আগুন ধরিয়ে তীব্র প্রতিবাদ জানান। পাশাপাশি শিক্ষার্থীরা একাধিক মোটরসাইকেল দিয়ে পুরো রাস্তা ঘিরে ফেলে, যেন কোনো গাড়ি চলাচল করতে না পারে। এতে মহাসড়কের দুইমুখেই যানজট সৃষ্টি হয়, আটকে পড়ে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন।

 

অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন— আমাদের বন্ধুদের দিনে তুলে নিয়ে গিয়ে পেটানো হয়েছে, কোপানো হয়েছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলাকারীদের গ্রেপ্তারের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত সড়ক ছেড়ে যাবো না।

আরেক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন—হেলমেট পরা সন্ত্রাসীদের দাপটে রাবি অরক্ষিত। প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, আমরা আরও কঠোর আন্দোলনে যাবো।

 

ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম গভীর রাতে ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের শান্ত হতে অনুরোধ জানায়। প্রক্টর মাহবুবুর রহমান বলেন— আমরা পুলিশকে জানিয়েছি, হামলাকারীদের শনাক্তে কাজ চলছে। শিক্ষার্থীদের উত্তেজিত না হয়ে সহযোগিতা করার অনুরোধ করছি।

 

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

পাওনা টাকা চাওয়ায় বিএনপি নেতার হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন 

বৃষ্টির মধ্যেই নেতাকর্মীদের স্লোগানে মুখরিত রাজশাহী, পালিত হলো স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে এখনো বহাল দূর্নীতিবাজ কর্মকর্তারা

ঘুমধুম সীমান্তে অনুপ্রবেশের অপেক্ষায় মিয়ানমারের ৪০০ চাকমা

তেল সংকটে যে কোনো সময় বন্ধ হতে পারে পেট্রোল পাম্প

ভুল নম্বরে বিকাশ, উদ্ধার করে দিল আরএমপি’র এয়ারপোর্ট থানা পুলিশ

শাহবাগে পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার

শাহবাগে পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার

রাজশাহী মহানগরীতে ৮ অপহরণকারী গ্রেপ্তার

চট্টগ্রাম নাগরিক ফোরামের স্বাধীনতা দিবসের আলোচনায় বক্তারা

দুর্নীতির কারখানা রাজশাহী মাউশি: পরিচালকের যোগসাজশে এডি আলমাছের অনিয়ম-দুর্নীতির স্বর্গরাজ্য কায়েম

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial