রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
সোমবার , ২৪ নভেম্বর ২০২৫ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

পুঠিয়ায় কাজিম মাস্টার কিন্ডার গার্ডেনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
নভেম্বর ২৪, ২০২৫ ৭:০৮ অপরাহ্ণ

মুন ইসলাম, পুঠিয়াঃ রাজশাহীর পুঠিয়া সদর এলাকায় কাজিম মাস্টার কিন্ডার গার্ডেনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় পুঠিয়া সদরের কাঠালবাড়ীয়া এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে এ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে কাজিম মাস্টার কিন্ডার গার্ডেনের পরিচালক শফিকুল ইসলাম স্বাধীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত সাবেক ও বর্তমান ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন, আহ্বায়ক জিয়া মঞ্চ রাজশাহী জেলা শাখা; শফিউল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জিয়া মঞ্চ রাজশাহী জেলা শাখা; মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক জিয়াগঞ্জ রাজশাহী জেলা শাখা।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক শফিকুল ইসলাম স্বাধীন; নন্দ কুমার সরকার, প্রিন্সিপাল কাজিম মাস্টার কিন্ডার গার্ডেন; অবসরপ্রাপ্ত শিক্ষক পরেশ নারায়ণ, সরকারী উচ্চ বিদ্যালয়; বিনয় কুমার সাহা, সহ-সভাপতি পুঠিয়া কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন; এবং সুমন রেজা, পরিচালক ভেক্টর ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ, মোল্লাপাড়া, পুঠিয়া।

 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে—মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং নিজেকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবে। আমি এই শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনা করি।”

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নয়জন শিক্ষক এবং একজন স্টাফসহ এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের অভিভাবকরা। উল্লেখ্য, কাজিম মাস্টার কিন্ডার গার্ডেনটি ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠার পর থেকেই সম্মানের সঙ্গে পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ১৭০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।

সর্বশেষ - বিনোদন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial