রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. uncategorized
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উত্তরবঙ্গ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. দুর্নীতি অনুসন্ধান
  13. ফটো গ্যালারি
  14. বাণিজ্য
  15. বিনোদন

বাগমারায় সাংবাদিককে হত্যার হুমকি-থানায় অভিযোগ দাখিল

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ২২, ২০২৪ ১:০৭ পূর্বাহ্ণ

বাগমারা প্রতিনিধি :

রাজশাহী বাগমারা উপজেলার রুইয়া মামুদপুর ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটা ও অবৈধ পুকুর খননের ভেকু ম্যাশিন ভাংচুরের ঘটনা ঘটে। এসময় সেখানে পেশাগত দায়িত্ব পালন করছিলো রাজধানী টিভি ও দৈনিক উপচার পত্রিকার স্টাফ রিপোর্টার খোরশেদ আলম ।

 

সাংবাদিক খোরশেদ প্রশাসনকে তথ্য দিয়েছে বলে রুহিয়া মামুদপুর গ্রামের অবৈধ পুকুর খনন কারী মোঃ ইমদাদুল হক সাংবাদিক খোরশেদ আলমকে তার ডক্টরস চেম্বারে চা -খাওয়ার কথা বলে ডেকে হেনস্থা ও হত্যার হুমকি দিয়েছেন। এ ঘটনায় সাংবাদিক খোরশেদ আলম বাদী হয়ে বাগমারা থানায় অভিযোগ দাখিল করেছেন বলে জানা গেছে।

 

জানা যায়, বাগমারা উপজেলা ১নং গোবিন্দপাড়া ইউনিয়নে রুহিয়া মামুদপুর গ্রামে ২০ বিঘা কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন করছে। এই পুকুর খননের মাটি রাতে রাস্তায় পড়ে রুহিয়া মাহমুদপুর হইতে হাটগাঙ্গোপাড়া বাজার ও বোয়ালিয়া মোড় হইতে আমিনুলের ইটভাটা হাবিবুর রহমানের ইটভাটা পর্যন্ত পাকা রাস্তার বেহাল দশা সৃষ্টি হয়।

রাত্রি ১০ টার পর থেকে শুরু হয় এই অবৈধ পুকুর খনন, চলে ভোর ৪ টা পর্যন্ত এযেনো দেখার কেউ নেই। এ ঘটনায় তিনি হাটগাঙ্গোপাড়া মডেল প্রেস ক্লাবের সদস্য ও বাগমারা স্থানীয় সাংবাদিকদের অবগত করেন।

 

এ বিষয়ে সাংবাদিক খোরশেদ আলম জানান, গত কয়েকদিন আগে মুকুল হোসেন নামে একজন সাংবাদিককে এই অবৈধ পুকুর খনন কারী ইমদাদুল হক তার ক্যাডার বাহিনী দিয়ে মারধোর করেছেন।

 

এবং বেশ কিছু সাংবাদিককে হেনস্তা করেছেন। এবং আমাকে চা -খাওয়ার কথা বলে ডেকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি প্রদান করে। আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হুমকিদাতাকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছি।

 

এ বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ ওসি অরবিন্দ রায় জানান, জীবনের নিরাপত্তার জন্য মোঃ খোরশেদ আলম সন্ধায় থানায় এসে একটি অভিযোগ দাখিল করেন । বিষয়টি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী- তে নিখোঁজের দুই দিন পর দুই মাদ্রাসাছাত্র উদ্ধার

রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানায় বৃক্ষরোপণ কর্মসূচি: যুবদলের পক্ষ থেকে ৫০টি গাছ উপহার

রাজশাহীতে জনতার প্রতিশোধ: বরখাস্ত ডিবি অফিসার গণপিটুনির শিকার

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ১৩৬ কেজি গাঁজা ও হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

ফুটপাত উদ্ধারে উচ্ছেদ অভিযান চলবে -চসিক মেয়র

নানা আয়োজনে রাজশাহীতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তারেক রহমানের নির্দেশে রাজশাহী মহানগরীর যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মীসভা

ফটিকছড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার : পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড

জোরকরে চেয়ারম্যানকে পদত্যাগপত্রে স্বাক্ষর, সংবাদ সম্মেলনে অভিযোগ 

মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে রামেকে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, স্বস্তিতে শিক্ষার্থী ও রোগীর স্বজনরা

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial