রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৪ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

সৎ ছেলে-মেয়ের অত্যাচারে অসহায় নারী

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ২২, ২০২৪ ৪:৩০ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদন: 

 

রাজশাহী মহানগরীর শালবাগানে একজন নারী ও তার ছোট সন্তানকে নিজ বাসভবন থেকে উচ্ছেদ করতে তারই সৎ ছেলে-মেয়ে সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা করে তার বাসায়।

 

গত তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ আনুমানিক বিকাল ৪ ঘটিকায় জীবন ও শিখা মনি, পিতা- আদম শফিক , সাং : শিরোইল মটপুকুর এর বাসিন্দা তার পিতার দ্বিতীয় স্ত্রী মনিরা জামানকে তার নিজে বাসভবন থেকে উচ্ছেদ করতে কিছু বকাটে ছেলেপেলে নিয়ে হামলা করে। বাসায় এসে বাজে ভাষায় গালিগালাজ ও নানা ধরনের হুমকি দিতে থাকে। এলাকাবাসী বিষয়টিতে থামাতে চাইলে তাদেরও গালিগালাজ ও হুমকির মুখে পড়তে হয়।

 

স্থানীয় এলাকাবাসী বাঁধন ও হেলাল জানান , জীবন ও শিখা মনি আইনের আশ্রয় না নিয়ে জোর করে তার সৎ মা ও তার ছোট সন্তানকে উচ্ছেদ করতে লোকজন নিয়ে আসে। তাদের আইনের কথা বললে জীবন বলেন বিসিক ফাঁড়ি কন্টাক করে আমরা এসেছি । যার দরকার সে পুলিশের কাছে যাইতে পারে। আমার বাপের জমি আমাদের লাগবে।

 

ভুক্তভোগী মনিরা জামানের ভাই জানান, জমিটা আমার আব্বার ছিল উনি আমার বোনকে দানসূত্রে দিয়ে যান। আমার দুলাভাই আদম শফিক এক প্রকার অত্যাচার করে জমিটি নিতে চায় । সংসার বাঁচাতে আমার বোন জমিটি ওনার নামে দেয় । দুলাভাইয়ের কথা ছিল আমার বোনের ছেলে তামিমের নামে সেই জমিটি দুলাভাই দেবে। কিন্তু এখন তার প্রথম পক্ষের স্ত্রীর ছেলে জীবন ও মেয়ের শিখা মনি হঠাৎ কোনো কথা ছাড়াই আমার বোনকে উচ্ছেদ করতে চলে আসে ।

 

ভুক্তভোগী মনিরা জামান জানান, আমি এখনো তাদের মা আমার কোন ডিভোর্স হয় নাই । তারা কিভাবে আমাকে উচ্ছেদ করতে আসতে পারে আমার ছেলে কি কোন হক নাই । রহস্যজনকভাবে ফাড়ির পুলিশ তাদের সাথ দেয় । জমি জমার বিষয়ে মামলা হলে সে বিষয়টি কোট দেখবে পুলিশ কিভাবে সেখানে হস্তক্ষেপ করে যেখানে কোন মামলাই এখন পর্যন্ত হয় নাই। আমি আর আমার ছেলে অসহায় দেখে এইভাবে সন্ত্রাসী হামলা চালায় । এখন আমি আর আমার ছোট ছেলে তামিমের জীবনের নিরাপত্তা কে দিবে।

 

 

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে গণতন্ত্র মঞ্চের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ডিবি পুলিশের অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

মোবাশ্বিরা জিপিএ–৫ পেয়েছে, বাড়িতে কান্নার রোল

চায়না দুয়ারি জাল নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে জেলেদের মানববন্ধন

জ্বালানি সংকটে চাঁপাইনবাবগঞ্জের ফুয়েল স্টেশনগুলোতে যন্ত্রাংশ নষ্টের ঝুঁকি

মোটর সাইকেলে লুকিয়ে আনা গাঁজাসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

বর্ষায় সাপের কামড়ে বিপর্যস্ত রাজশাহী: ৬৬ দিনে ৩৩ জন রোগী ভর্তি 

রাজশাহী-২ আসনে মিনুর বিজয়ে যুবদলের প্রস্তুতি: মহানগর নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মরহুম বীর মুক্তিযোদ্ধা বাবার স্বপ্ন পুরণ করতেই উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই—-শরিফুজ্জামান প্রধান পল্লব

রাজশাহী সদর সার্কেল অফিসের কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ সুপার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial