রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. uncategorized
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উত্তরবঙ্গ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. দুর্নীতি অনুসন্ধান
  13. ফটো গ্যালারি
  14. বাণিজ্য
  15. বিনোদন

জুম্মা জাবের ও রাকসু জিএস আম্মারের ওপর গুলির প্রতিবাদে উত্তাল রাবি

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ১০:০৮ অপরাহ্ণ
জুম্মা জাবের ও রাকসু জিএস আম্মারের ওপর গুলির প্রতিবাদে উত্তাল রাবি

নিজস্ব প্রতিবেদকঃ যমুনায় শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চলমান আন্দোলনে ইনকিলাব মঞ্চের নেতা জুম্মা জাবের এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস আম্মারের ওপর পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) মাগরিবের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জোহা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা শরীফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানান। এ সময় তারা ‘ডগ আর পুলিশ দুইটাই খবিশ’, ‘জুম্মা-জাবের-আম্মার, জুলাইয়ের অহংকার’, ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন? ইন্টেরিম জবাব চাই’—সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগানে ক্যাম্পাস মুখরিত করে তোলেন।

সমাবেশে বক্তব্য রাখেন রাকসুর সহকারী ক্রীড়া সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ নুন। তিনি বলেন, এক শুক্রবারেই সন্ত্রাসীরা আমার ভাই শহীদ ওসমান হাদিকে গুলি করে হত্যা করেছিল। আজ সেই একই বারে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও আন্দোলনরত ভাইদের ওপর ন্যাক্কারজনকভাবে গুলি চালানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।

পুলিশের ভূমিকার কঠোর সমালোচনা করে রাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুস সাকিব বলেন, যাদের রক্তের ওপর দাঁড়িয়ে এই সরকার গঠিত হয়েছে, সেই সরকার আজও হাদি ভাইয়ের বিচার নিশ্চিত করতে পারেনি। বরং বিচার চাইতে গেলে আমাদের ভাইদের ওপর গুলি চালানো হয়েছে।

তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সাধারণ শিক্ষার্থীরা এই হামলা কোনোভাবেই মেনে নেবে না। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।

বিক্ষোভ মিছিলে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সময় রাকসুর তথ্য ও গবেষণা সম্পাদক বি এম নাজমুছ সাকিব, ক্রীড়া সম্পাদক সামিসহ বিভিন্ন হল সংসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

পবা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রেস ক্লাব দ্বি-বার্ষিক নির্বাচনে ফোরকান আবু সভাপতি ও কাইয়ূম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত

রাজশাহীর বিশিষ্ট সমাজসেবক ও গণমাধ্যম উদ্যোক্তা মাসুদ রানা সুইটের ৬৬তম জন্মবার্ষিকী আজ

নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া—আরইউজের হুঁশিয়ারি, প্রয়োজনে কঠোর আন্দোলন

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার

বাগমারার সন্ত্রাসী জান মোহাম্মদ ও আওয়ামীলীগ মনোনীত মৎসলীগ এর দপ্তর সম্পাদক ক্যাডার রায়হান গ্রেফতার।

দিনাজপুরে অটোরাইস মিলে ডাকাতি

এ্যাড ভিশন বাংলাদেশের ক্লিন সিটি গ্রীণ সিটি ক্যাম্পেইন শুরু

1xBet Tunisie : Votre Plateforme Privilégiée pour vos Paris Sportif et Divertissements de Casinos en Ligne

1xBet Tunisie : Votre Plateforme Privilégiée pour vos Paris Sportif et Divertissements de Casinos en Ligne

জীবাশ্ম জ্বালানি নির্ভর খাদ্য ব্যবস্থা বদলের দাবিতে রাজশাহীতে জনসমাবেশ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial