রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
রবিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

জমকালো আয়োজনে চবি সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ১২:৫০ পূর্বাহ্ণ

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম : 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (সিইউসিএজেএএ)-এর উদ্যোগে জমকালো আয়োজনে বার্ষিক পুনর্মিলনী-২০২৪ গতকাল ২৩ ফেব্রুয়ারি (শুক্রবার) নগরীর ফয়ে’স লেকস্থ কনকর্ড সী-ওয়ার্ল্ডে ছয় শতাধিক সাবেক-বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও পরিবারের সদস্যদের অংশগ্রহণে উক্ত পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি, অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক ও প্রথম ব্যাচের শিক্ষার্থী রওশন আক্তার সোমা এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী।

সিইউসিএজেএএ’র সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম শিমুলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বর্তমান কর্মকাণ্ড ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন সাধারণ সম্পাদক মো. নূর উদ্দিন আলমগীর মিলন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ১ম সহ-সভাপতি মোহাম্মদ ফজলুল করিম ও সহ-সভাপতি পারভেজ মো. চৌধুরী।

এ সময় সিইউসিএজেএএ কার্যকরী পরিষদের সহ-সভাপতি মিয়া মোহাম্মদ আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক তন্ময় মজুমদার, সাংগঠনিক সম্পাদক রাশেদ এইচ চৌধুরী, দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, প্রচার, প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক মুহাম্মদ রাশেদুল ইসলাম, ছাত্রকল্যাণ ও সমাজসেবা সম্পাদক মো. মাসুদ পারভেজ মিলাদ ও কার্যকরী সদস্য দিলরুবা আক্তার রেণু উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান আয়োজনে সহযোগিতায় ছিলো- এস. আলম গ্রুপ এবং জিপিএইচ ইস্পাত।

দিনব্যাপী নানা অনুষ্ঠানমালায় ছিল- বোটে চড়ে ফয়ে’স লেকে ভ্রমণ, সী-ওয়ার্ল্ডের রাইড উপভোগ ও জলকেলি, ঐতিহ্যবাহী মেজবান, সাবেক-বর্তমান শিক্ষার্থীদের স্মৃতিচারণ, স্বনামধন্য সঙ্গীত শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা, আকর্ষণীয় র‍্যাফেল ড্র প্রভৃতি।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে কাঁঠাল গাছ থেকে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

রাসিক ব্যবস্থাপনায় মহানগরীতে ৬৬ হাজার ৬২০ শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

রাজশাহী- তে নিখোঁজের দুই দিন পর দুই মাদ্রাসাছাত্র উদ্ধার

কোটাভঙ্গ, পদোন্নতি বাণিজ্য ও নথি গোপন —রেলওয়ে পশ্চিমাঞ্চলে ভয়াবহ অনিয়মের চিত্র

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২ ও মাদকদ্রব্য উদ্ধার

জ্বালানি সংকটে চাঁপাইনবাবগঞ্জের ফুয়েল স্টেশনগুলোতে যন্ত্রাংশ নষ্টের ঝুঁকি

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৭ ও মাদকদ্রব্য উদ্ধার

আরএমপি পুলিশ লাইনসে্ ১ হাজার পেঁপে গাছের চারা রোপণ করলেন পুলিশ কমিশনার

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাশরাফী-সাকিব

রাজশাহী মেডিক্যালে হামের আশঙ্কাজনক পরিস্থিতি: ২৪ ঘণ্টায় মৃত্যু ৪, ভর্তি বেড়ে ১৩২

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial