রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরণোত্তর সহায়তা: পরিবারের হাতে ২ লাখ টাকার চেক

প্রতিবেদক
Esita Yasmin
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৬:৪১ অপরাহ্ণ

ফজলে রাব্বী, রাজশাহীঃ রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের উদ্যোগে এক সদস্যের পরিবারের হাতে মরণোত্তর আর্থিকসহায়তার চেক তুলে দেওয়া হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ-এর হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি-র সভাপতি মামুন-অর-রশীদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতি-র মহাসচিব নজরুল ইসলাম হেলাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা।

এছাড়াও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক ও সদস্য সচিব আসাদুজ্জামান জনি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনে জনগণের নিরঙ্কুশ সমর্থন দেশকে নতুন প্রত্যাশার দিকে এগিয়ে নিয়েছে। তারেক রহমান-এর দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত রাষ্ট্র গঠনের অঙ্গীকারের প্রসঙ্গ তুলে ধরে তারা পরিবহন খাতকে আরও সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার আহ্বান জানান।

অনুষ্ঠানে রাজশাহী পরিবহন মালিক সমিতির সদস্য হালিম উদ্দীনের পরিবারের হাতে ২ লাখ টাকার মরণোত্তর চেক তুলে দেন অতিথিরা। সংগঠনের নিয়ম অনুযায়ী, কোনো সদস্যের মৃত্যু হলে পরিবারের আবেদনের ভিত্তিতে ৪০ দিনের মধ্যে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় পরিবহন নেতারা রাজশাহী-২ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মিজানুর রহমান মিনু-র বিভিন্ন উন্নয়নমূলক অবদানের কথা উল্লেখ করে মহানগর বিএনপির নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে নজরুল ইসলাম হেলাল ভবিষ্যতে অনুদানের পরিমাণ ২ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করার ঘোষণা দেন। পরে উপস্থিত সদস্যরা অনুদান ৫ লাখ টাকায় উন্নীত করার দাবি জানালে বিষয়টি বাস্তবায়নে আশ্বাস দেওয়া হয়।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

‘যা দিতে কেউ বাধ্য নয়, সেটাই চাঁদা’—সড়ক পরিবহনমন্ত্রীর ব্যাখ্যা

চেতনানাশক খাইয়ে স্বর্ণালংকার ও টাকা চুরি: প্রধান আসামি গ্রেপ্তার

আবারও রাজশাহীতে পুকুর রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন 

রাজশাহী পর্যটন বার: রাত ১১টার পর মদ বিক্রি, শিক্ষার্থীরাও ঝুঁকিতে

নববর্ষে নতুন প্রত্যয় ও দায়িত্ববোধের আহ্বান জানালেন মনিরুল ইসলাম মনির

তাহেরপুর পৌরসভার বিশুপাড়ায় পানিতে ডুবে সাংবাদিক ইসরাফিল-এর ভাতিজির মর্মান্তিক মৃত্যু

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৬ ও মাদকদ্রব্য উদ্ধার

আরএমপি ডিবি’র অভিযানে গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১

রাজশাহীর উন্নয়ন, কৃষক ও জনগণের কল্যাণে বিশাল প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

নারী কেলেংকারীসহ অনিয়ম দূর্নীতির মহাৎসবে চলছে পশ্চিমাঞ্চল রেলে

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial