রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

নামাজে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলি, রাজশাহীতে প্রাণ গেল নিরীহ ব্যক্তির

প্রতিবেদক
ফজলে রাব্বী রাজশাহী প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ১১:০০ অপরাহ্ণ

ফজলে রাব্বী, রাজশাহীঃ রাজশাহীতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে মো. মোস্তফা (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নগরের মতিহার থানার খোঁজাপুর গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোস্তফা ডাঁশমারী এলাকার তইমুর উদ্দিনের ছেলে। তিনি একটি ময়দার মিলের কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। পরিবারের সদস্য ও এলাকাবাসীর দাবি, তার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা ছিল না।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের নামাজ আদায় করতে বাড়ি থেকে বের হয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা দেন মোস্তফা। পথে খোঁজাপুর গোরস্থান এলাকার কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহীর খোঁজাপুর এলাকায় গুলিতে নিহত মোস্তফা

মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে নিহত মোস্তফা; তদন্তে পুলিশ।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ জলিল জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার ডান পায়ে গুলি লেগেছে এবং মাথায়ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলে একটি তাজা গুলি ও একটি খোসা পড়ে থাকতে দেখা গেছে বলে স্থানীয়রা জানান। তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে—তা এখনও স্পষ্ট নয়।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ-এর মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়েও এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।”

ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তৎপরতা শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

আরএমপি ডিবি’র অভিযানে নিষিদ্ধ আতশবাঁজি ও পটকা উদ্ধার; গ্রেপ্তার ২

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বরেন্দ্র ভূমিতে আগাম জাতের আলুর বাম্পার ফলন

আরএমপি ডিবি’র অভিযানে মহাসড়কে চাঁদাবাজি করার সময় চাঁদাবাজ গ্রেপ্তার

রাজশাহী নগরীর ২১ নং ওয়ার্ডে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে চাঞ্চল্যকর সনি হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

বাগমারায় সাংবাদিককে হত্যার হুমকি-থানায় অভিযোগ দাখিল

আরএমপিতে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

মোবাশ্বিরা জিপিএ–৫ পেয়েছে, বাড়িতে কান্নার রোল

হারিয়ে যাওয়া ২৪টি মোবাইল ফোন ফিরিয়ে দিলেন রাজশাহীর পুলিশ সুপার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial